ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

‘সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন করার সুযোগ নেই’

#

নিজস্ব প্রতিবেদক

১১ মার্চ, ২০২৩,  10:11 PM

news image

সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন করার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম। শনিবার (১১ মার্চ) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন। কামরুল ইসলাম বলেন, কোনো অবস্থাতেই দেশে তত্ত্বাবধায়ক সরকার আসার প্রশ্নই ওঠে না। সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন করার কোনো সুযোগ নেই। বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, আগুনসন্ত্রাসের পথে না হেঁটে নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। নির্বাচন বানচালের চেষ্টা করলে পালাবার পথ পাবেন না। আমরা চাই আপনার নির্বাচনে আসুন। আপনারা সবাই নির্বাচনে অংশগ্রহণ করুন।কামরুল ইসলাম বলেন, খালেদা জিয়াকে রাজনীতি থেকে মাইনাস করে তারেক রহমানের নেতৃত্বে দল গঠন করতে চাচ্ছে বিএনপি নেতারা। তিনি বলেন, বিএনপি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়। আওয়ামী লীগ নেতাকর্মীদের এ বিষয়ে সজাগ থাকতে হবে। আসুন, আমরা সবাই এই অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলি। আওয়ামী লীগের এই নেতা বলেন, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে সারা বিশ্বের অবস্থা খারাপ। এই কঠিন অবস্থা থেকে উত্তরণ একমাত্র শেখ হাসিনার পক্ষেই সম্ভব। প্রধানমন্ত্রী নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বিশ্ববাসী এখন বাংলাদেশকে সম্মানের চোখে দেখে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম