ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু ১৩ জেলায় ব্যাপক বজ্রবৃষ্টির আভাস, নৌবন্দরেও সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

‘সংঘাত নয়, শান্তি চায় পাকিস্তান’

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ মে, ২০২৫,  11:07 AM

news image

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহতের ঘটনায় ভারত-পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। এই সন্ত্রাসী হামলার নেপথ্যে পাকিস্তান দায়ী- দাবি করে দেশটির বিরুদ্ধে একগুচ্ছ কড়া পদক্ষেপ নিয়েছে ভারত। অন্যদিকে পাকিস্তানও ভারতের বিরুদ্ধে একাধিক পাল্টা পদক্ষেপ নিয়েছেন। সেইসঙ্গে টানা ১০ দিন ধরে কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর দেশ দুইটির বাহিনীর মধ্যে গুলি বিনিময় হয়েছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ড. মুসাদ্দিক মালিক বলেছেন, পাকিস্তান সংঘাত নয় শান্তি চায়। তিনি অভিযোগ করেছেন, ভারত তার অভ্যন্তরীণ চ্যালেঞ্জ থেকে মনোযোগ সরাতে পেহেলগাম ঘটনাকে কাজে লাগাচ্ছে। প্রাইভেট নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের এই মন্ত্রী জোর দিয়ে বলেছেন, পাকিস্তান ধারাবাহিকভাবে আলোচনার জন্য আহ্বান জানাচ্ছে এবং এই ঘটনায় (পেহেলগাম) একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্তের প্রস্তাব দিয়েছে। পাকিস্তান উত্তেজনা এড়িয়ে চলেছে দাবি করে করে মুসাদ্দিক বলেছেন, পাকিস্তান শান্তি এবং আঞ্চলিক স্থিতিশীলতার দিকে জোর দিয়েছে। পাক মন্ত্রী বলেন, আমরা কোনও হুমকি জারি করি নাই এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রেখে আমরা আমাদের সীমান্ত রক্ষা করে চলেছি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম