ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিকে শিক্ষক নিয়োগ: নেতিবাচক পুলিশ প্রতিবেদনে বাদ ২৫০০, প্রার্থীরা ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রে ‘নরইস্টার’-এ বিপর্যস্ত জনজীবন, জরুরি অবস্থা জারি সাগর আছে সম্ভাবনাও আছে মধ্যরাতে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ, পুলিশ বলছে ‘গুজব’ জয়ে শুরু ভিয়েতনামের, অধিনায়কের চোটে দুশ্চিন্তা নড়াইলে মাদকসেবনে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ বায়ুদূষণে শীর্ষে আদ্দিস আবাবা, ঢাকার বাতাস আজ ‘সহনীয়’ জেনে নিন ডেঙ্গু জ্বর সম্পর্কে ১০টি তথ্য

সাগর আছে সম্ভাবনাও আছে

#

নিজস্ব প্রতিনিধি

২৭ সেপ্টেম্বর, ২০২৬,  11:19 AM

news image

কুয়াকাটায় পরিকল্পিত উন্নয়ন জরুরি

এক যুগেরও বেশি সময় আগে কুয়াকাটার ভবিষ্যৎ উন্নয়ন ও ব্যবস্থাপনার জন্য নেওয়া হয়েছিল মাস্টারপ্ল্যান। প্রায় ১৩ বছর আগে সেই পরিকল্পনার গেজেট প্রকাশিত হলেও এখনো এর পুরোপুরি বাস্তবায়ন হয়নি। ভাঙন, অব্যবস্থাপনা ও অপরিকল্পিত উন্নয়নের ছাপ ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাব, সমুদ্রের ঢেউ ও জলোচ্ছ্বাসের চাপ বিবেচনায় নিয়ে কুয়াকাটার জন্য আরও টেকসই, সমন্বিত ও বিজ্ঞানভিত্তিক উপকূল সুরক্ষাব্যবস্থা গড়ে তোলা জরুরি।

কার্যকর উদ্যোগ নেওয়া না হলে ভাঙনের তীব্রতা আরও বাড়তে পারে। আর তার প্রভাব পড়তে পারে কুয়াকাটার সম্ভাবনাময় পর্যটনশিল্পের ওপর। স্থানীয় ও পর্যটনসংশ্লিষ্টরা জানান, একই জায়গা থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার বিরল সুযোগ, দীর্ঘ সমুদ্রসৈকত এবং প্রাকৃতিক সৌন্দর্যের কারণে ‘সাগরকন্যা’ কুয়াকাটা দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র।

তবে সম্ভাবনার তুলনায় কুয়াকাটার উন্নয়ন এখনো অনেক পিছিয়ে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটার পৌর প্রশাসক মো. ইয়াসীন সাদেক জানান,  গত দুই মাসে সাতটি ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। একই সময়ে মাস্টারপ্ল্যান ও নির্মাণবিধি না মেনে নির্মাণাধীন ৩৫টি ভবনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দিয়ে পৌরসভার পক্ষ থেকে সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।

মাস্টারপ্ল্যান অনুযায়ী কুয়াকাটাকে পর্যটন সেবা, কৃষি, বিমানবন্দর, ক্রীড়া ও রেলওয়ে অঞ্চলসহ বিভিন্ন জোনে ভাগ করা হয়েছে। সূত্র : বাংলাদেশ প্রতিদিন 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম