ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

‘রেড লাইন’ না মানলে ইরানের সঙ্গে সমঝোতা নয় : জেডি ভ্যান্স

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ মে, ২০২৬,  5:05 PM

news image

ইরানের সঙ্গে পরমাণু ইস্যুতে আলোচনার কিছুটা অগ্রগতি হলেও নিজ শর্তে অনড় যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেছেন, ট্রাম্পের দেয়া ‘রেড লাইন’ না মানলে কোনো চূড়ান্ত সমঝোতা হবে না। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের বেধে দেয়া শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কোনো চূড়ান্ত সমঝোতা হবে না। ‘রেড লাইন’ এর মূল লক্ষ্য হলো ইরান যাতে কখনোই পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে তা নিশ্চিত করা। এদিকে, হরমুজ প্রণালী ইস্যুতে নিজেদের অবস্থান থেকে একচুলও সরবে না বলে জানিয়ে দিয়েছে ইরান। ইরান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে কূটনৈতিক পর্যায়ে আলোচনা এগিয়ে যাচ্ছে। পাকিস্তানের ইসলামাবাদে সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে ওয়াশিংটন বেশ কিছু ‘কঠিন শর্ত’ রেখেছিল বলে জানিয়েছেন ইরানি প্রতিনিধি দলের সদস্য। যুক্তরাষ্ট্রের দাবি ছিল, হরমুজ প্রণালী সম্পূর্ণ খুলে দিতে হবে এবং ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত সরিয়ে নিতে হবে। এর বিনিময়ে জব্দ করা ৬ বিলিয়ন ডলার ছাড়ের প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র। তবে এ শর্তে রাজি হয়নি ইরান। সূত্র : আনাদোলু এজেন্সি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম