ঢাকা ১৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

‘মির্জা ফখরুল প্যাঁচ লাগানো মহাসচিব: আইনমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৭ জুন, ২০২৩,  9:31 PM

news image

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আওয়ামী লীগ সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সঠিকভাবে করবে। মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ‘নির্বাচন নিয়ে বিএনপি ও বিএনপির যারা হোতা তারা তামাশা করেছে অতীতে। আওয়ামী লীগ কোনোদিন নির্বাচন নিয়ে তামাশা করেনি। ভবিষ্যতেও আওয়ামী লীগ সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সঠিকভাবে করবে।’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ইঙ্গিত করে আনিসুল হক বলেন, ‘উনি প্যাঁচ লাগানো মহাসচিব। উনার অভ্যাস হচ্ছে উদ্ভট উদ্ভট কথা বলা।’ এ সময় আইনমন্ত্রীর সঙ্গে আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম