ঢাকা ১১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নিখোঁজের দুই দিন পর মধ্যরাতে ইপিজেডের ফটকের সামনে মিলল যুবকের লাশ ২০১৯ সালে ডেঙ্গুর প্রকোপ ছিল বেশি, বর্তমানে নিয়ন্ত্রণে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি দিতে গিয়ে নারীসহ আটক ৪ হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর টেকনাফে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ২ খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানের লাইসেন্সে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর মক্কা-মদিনা ইস্যুতে কোনো ছাড় নয়, সৌদিকে যেকোনো সহযোগিতায় প্রস্তুত ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুর সময় পরিচ্ছন্নতার ওপর জোর দুই সিটির

‘মব’ শব্দ ব্যবহারের আগে সংযত হওয়া উচিত: চিফ প্রসিকিউটর

#

নিজস্ব প্রতিবেদক

১৮ জানুয়ারি, ২০২৬,  6:53 PM

news image

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার কোনো আয়োজন বরদাশত করা যাবে না। ‘মব’ যারা ব্যবহার করছেন, তাদের পেছনে ‘ইনহ্যারেন্ট বায়াস’ আছে কিনা। এটা বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার প্র‍য়াস কিনা দেখতে হবে। এ শব্দ ব্যবহারের আগে সংযত হওয়া উচিত। রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়নে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত 'বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন' শীর্ষক নীতি সংলাপে বক্তব্য দেয়ার সময় তিনি এসব কথা বলেন। তাজুল ইসলাম বলেন, মামলাজট কমাতে দক্ষ বিচারক দরকার। হাইকোর্ট বিভাগে সমান সংখ্যক বেঞ্চ বাড়াতে হবে। বিচার বিভাগের স্বাধীনতার কথা বলে অনেকে নিজেদের 'শপথবব্ধ রাজিনীতিক' ভাবতেন। আমাকে ওপেন কোর্টে একজন বিচারপতি বলেছিলেন, 'মনে রাখবেন আল্লাহর পর শেখ হাসিনা, তারপর আমরা'। নিজেদের 'শপথব্ধ রাজনীতিবিদ' ভাবতেন, এমন অনেকে বিচার বিভাগে এখনো অনেকে রয়ে গেছে। কেনো সরানো যায়নি, এটা পর্যালোচনা করা উচিৎ। তিনি আরও বলেন, রিমান্ডের পর ১৬৪ ধারার জবানবন্দি দেয়ার জন্য আদালতে নেয়া ভিকটিম যখন বিচারককে একা পেয়ে বলেছিলেন, স্যার আমি এসবে জড়িত নই। আমাকে নির্যাতন করা হয়েছে। তারপর ওই বিচারক পুলিশকে ডেকে বলেছিলেন 'ওকে তো ঠিক মতো বানানো হয়নি'; এমন বিচারকও এখনো রয়ে গেছে। আমরা সুদিনের জন্য একটা রক্তাক্ত পথ পাড়ি দিয়ে এসেছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম