ঢাকা ২৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

‘বেহেশতে আছি’ মন্তব্যের ব্যাখ্যা দিলেন পররাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৩ আগস্ট, ২০২২,  8:19 PM

news image

‘বৈশ্বিক মন্দায় অন্য দেশের তুলনায় আমরা বেহেশতে আছি’—পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের এই মন্তব্য শুক্রবার (১২ আগস্ট) সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর আলোচনা-সমালোচনা শুরু হয়। এই মন্তব্যের এক দিন পর শনিবার (১৩ আগস্ট) দুপুরে আগের দিনের মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। সিলেট জেলা পরিষদ আয়োজিত শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই ব্যাখ্যা দেন। এ সময় আব্দুল মোমেন বলেন, ‘বেহেশতের কথা আমি বলেছি, কম্পারেটিভ টু আদার কান্ট্রি। আপনারা সব জায়গায় লিখেছেন ‘বেহেশত বলেছেন’ মানে বক্তব্য টুইস্ট করা হয়েছে। বলেন নাই যে আমাদের মূল্যস্ফীতি অন্য দেশের তুলনায় কম। ইংল্যান্ডে মুদ্রাস্ফীতি ১২ ভাগ, টার্কিতে ৬৭, পাকিস্তানে ৩৭, শ্রীলঙ্কায় ১৫০ আর আমাদের ৭ ভাগ। সেই দিক দিয়ে আমরা ভালো আছি।’সাংবাদিকদের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি বলেছি, অন্য দেশের তুলনায় আমরা অনেক ভালো আছি। তাদের তুলনায় আমরা বেহেশতে আছি, এই কথা বলেছিলাম। কিন্তু আপনারা একেবারে উল্টা।’ শুক্রবার (১২ আগস্ট) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্পে ভূমি অধিগ্রহণবিষয়ক এক মতবিনিময় সভা শেষে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেছিলেন, ‘বৈশ্বিক মন্দায় অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ ভালো আছে। আমরা সুখে আছি, আমরা বেহেশতে আছি। বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে, একটি পক্ষ এমন প্যানিক ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির পাঁয়তারা করছে। এটার কোনো ভিত্তি নেই।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম