ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

‘বাংলাদেশের ১৮ কোটি মানুষ পিআর বুঝে না’

#

নিজস্ব প্রতিনিধি

২১ অক্টোবর, ২০২৫,  10:46 AM

news image

পিআর বাংলাদেশের ১৮ কোটি মানুষ বুঝে না। এসব বলে জনগণকে বিভ্রান্ত করা যাবে না বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমিনুর রশিদ ইয়াসিন। সোমবার (২০ অক্টোবর) বিকেলে কুমিল্লার সদর দক্ষিণের সুয়াগঞ্জ বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।  আমিনুর রশিদ ইয়াসিন বলেন, কুমিল্লা যখন কোন মিল ইন্ডাস্ট্রিজ ছিল না, হাজার হাজার যুবক বেকার ছিল তখন কুমিল্লায় রপ্তানিমুখী ব্যবসা প্রতিষ্ঠান করে এই সদর দক্ষিণ ও সদর উপজেলার মানুষের আর্থিক অবস্থার পরিবর্তনের সংগ্রাম করেছি।কয়েকবার দেশের সর্বোচ্চ রপ্তানিকারক হিসেবে স্বর্ণপদক ও রৌপ্য পদক পেয়েছি।   লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এম বারী সেলিম, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম চৌধুরী, সাবেক কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর দক্ষিণ পৌরসভার পৌর প্রশাসক নুরুল ইসলাম নুরুসহ সদর দক্ষিণ উপজেলা বিএনপি যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম