ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

‘প্রাথমিকে সহকারী শিক্ষকদের দ্বিতীয় গ্রেড দ্রুত বাস্তবায়ন’

#

নিজস্ব প্রতিবেদক

২৪ এপ্রিল, ২০২২,  3:53 PM

news image

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ে টিফিনের ব্যবস্থা করার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন। রোববার (২৪ এপ্রিল) চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সারাদিন ধরে ছেলে মেয়েরা স্কুলে থাকে, একটা কথা আছে ক্ষুধা লাগলে ভালোবাসাও ভালো লাগে না। শিক্ষার্থীরা যাতে স্কুলে মনোযোগ দিয়ে পড়ালেখা করতে পারে, সেই লক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা সারাদেশের প্রতিটি স্কুলে টিফিন দেওয়ার ব্যবস্থা করছি। আগামী দুই মাসের মধ্যেই এ কার্যক্রম শুরু করার পরিকল্পনা করছি আমরা।

তিনি আরও বলেন, প্রাথমিকের সহকারী শিক্ষকদের দ্বিতীয় গ্রেডে উন্নতিকরণের যে দাবি দীর্ঘদিনের সেটিও দ্রুত বাস্তবায়ন হবে। তিনি আরও বলেন, আগামী এক মাসের মধ্যেই শিক্ষকদের গ্রেডের বিষয়ে সিদ্ধান্ত হবে। মন্ত্রী বলেন প্রাথমিকের শিক্ষকরা যেন পদোন্নতি পান সে বিষয়ে আমরা পদক্ষেপ নিচ্ছি। যারা ভালো শিক্ষক তারা যেন পদোন্নতি পান এবং ডিডি পর্যন্ত তারা যেতে পারেন সে বিষয়েও আমরা কাজ করছি। এসময় মন্ত্রী নিজেরে ছেলে বেলার স্মৃতি উল্লেখ করে বলেন, আমরা নতুন বই পেতাম না, পুরাতন বই পড়তে হত আমাদের। এখন শিক্ষার্থীরা বছরের শুরুতেই নতুন বই, নতুন বই পাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে যে আনন্দ হয় সেটা আমরা আনতে পেরেছি। এসময় তিনি বলেন, এখন আমরা নতুন ভবন দিচ্ছি, শিক্ষকদের অনেক রকম সুযোগ সুবিধা দিচ্ছি। আমরা চাই আপনারা শুধু শিক্ষার্থীদের ভালো করে পড়ালেখা করান। তাদের প্রতি যত্নবান হন। যাতে ২০৪১ সালের উন্নত বাংলাদেশে গড়ার কারিগর হতে পারে এ সকল শিক্ষার্থীরা। মন্ত্রী এদিন পৌরসভার ৩ নং ওয়ার্ডের গনকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনসহ জেলার মোট ৬৫ টি বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন ও ১৫টি ভবনের ভিত্তি স্থাপন করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম