ঢাকা ১১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নভেম্বরের শেষের দিকে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু ‘গ্রেপ্তার বা আটক নয়, আমাকে অপহরণ করা হয়েছিল’: ধ্রুব রাঠি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস: প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল সৌদির বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র প্রতিবাদ জানাল ঢাকা গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ: হাসপাতালে একই পরিবারের ৪ জন পদ্মার ভাঙনে বিপর্যস্ত শরীয়তপুর, ঝুঁকিতে বাজার-শিক্ষাপ্রতিষ্ঠান সিলেটে বাসচাপায় মায়ের সঙ্গে প্রাণ গেল ৯ মাসের শিশুর সোমবার ‘ইন্ডিয়া’ জোটের দিল্লির রাজপথ দখলের ডাক যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ১৪

‘পূর্বানুমতি ছাড়া সরকারি কর্মচারীদের আপাতত গ্রেপ্তার নয়’

#

নিজস্ব প্রতিবেদক

০৬ নভেম্বর, ২০২২,  5:37 PM

news image

সরকারি চাকরিজীবীদের গ্রেপ্তারে পূর্বানুমতির বাতিল করে হাইকোর্টের রায়ে রাষ্ট্রপক্ষকে আপিলের অনুমতি দিয়েছে আপিল বিভাগ। রোববার (৬ নভেম্বর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ অনুমতি দেয়। আপাতত পূর্বানুমতি ছাড়া সরকারী কর্মচারীদের গ্রেপ্তার করা যাবেনা বলে জানিয়েছেন আইনজীবীরা। গত ১ সেপ্টেম্বর সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতির বিধান বাতিল করে হাইকোর্টের রায় ২৩ অক্টোবর পর্যন্ত স্থগিত করে আপিল বিভাগ। এ সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে নিয়মিত আপিল করতে বলা হয়। সরকারি কর্মচারীকে গ্রেপ্তার করতে সরকারের কাছে কোন পূর্বানুমতি লাগবে না, গত ২৫ আগস্ট এমন রায় দেয় হাইকোর্ট। হাইকোর্ট বলে, সরকারি চাকরি আইনের ৪১ এর ১ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ বলে, যেখানে সংবিধান সবার সম অধিকারের কথা বলেছে, সেখানে সরকারি চাকুরি আইনের ঔ ধারা সাংঘর্ষিক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম