ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

‘পাচারের অর্থ’ ফেরত আনা নিয়ে যে তথ্য দিলেন গভর্নর

#

নিজস্ব প্রতিবেদক

২৭ মে, ২০২৫,  10:21 PM

news image

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশ থেকে ১৮ থেকে ২০ বিলিয়ন ডলার পাচার হয়েছে। এসব অর্থ ফেরত আনতে ৩ থেকে ৫ বছর সময় লাগবে। মঙ্গলবার (২৭ মে) দুপুরে রাজধানীর মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। পাচার করা অর্থ ফেরত আনার অভিজ্ঞতা বাংলাদেশের ছিল না জানিয়ে এ সময় আহসান এইচ মনসুর বলেন, এখন আন্তঃমন্ত্রণালয়ের উদ্যোগ আছে। প্রয়োজনীয় বিধি-বিধান সংশোধন করবে সরকার। এ ছাড়া টাস্কফোর্সেরও ক্ষমতা বাড়ানো হবে। তিনি আরও বলেন, বিদেশে থাকা সম্পদ জব্দ করার কাজ এগিয়ে যাচ্ছে। এরইমধ্যে যুক্তরাজ্যে সম্পদ জব্দ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এই গভর্নর বলেন, এ পর্যন্ত কোনও ব্যবসায়িক অ্যাকাউন্ট বা হিসাব জব্দ হয়নি। সে কারণে ব্যবসা পরিচালনায় প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে না। তবে ব্যক্তিগত হিসাব জব্দ হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম