ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

‘দর্শকদের উন্মাদনায় আমি মুগ্ধ’: জ্যাকুলিন

#

বিনোদন ডেস্ক

২৭ জুলাই, ২০২২,  10:20 AM

news image

ক্যারিয়ার বাঁচাতে এরইমধ্যে বলিউড তারকারা দক্ষিণী সিনেমায় মনোযোগী হচ্ছেন। সেই ধারাবাহিকতায় আগামীকাল মুক্তি পাচ্ছে বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ অভিনীত বহুল আলোচিত দক্ষিণী সিনেমা ‘বিক্রান্ত রণা’। এদিকে সিনেমাটি মুক্তির একদিন পরই পর্দায় আসছে দিশা পাটানির ‘এক ভিলেন রিটানর্স’ সিনেমাটি। দক্ষিণী সিনেমার কাছে সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়তে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন। এরইমধ্যে সিনেমাটি কোরিয়ান সিনেমার রিমেক বলে গুঞ্জন শুরু হয়েছে। মুক্তির আগে এমন আলোচনা বলিউড সিনেমার জন্য অশনি সংকেত বলে মনে করছেন সিনেবোদ্ধারা।

সেই শঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে গতকাল মুক্তি পাওয়া ‘বিক্রান্ত রণা’ সিনেমার ‘আরে আরে রাক্কামা’ শিরোনামের একটি গানের ট্রিজার। যা সামনে আসতেই লুফে নিয়েছে দর্শকরা। অ্যাকশন থ্রিলারধর্মী সিনেমার এই গানটি ভারতীদের অনুভূতিকে নাড়া দিয়েছে। যার প্রভাব বক্স অফিসে ভালোভাবেই পড়তে যাচ্ছে।এ প্রসঙ্গে জ্যাকুলিন বলেন, ‘দর্শকদের উন্মাদনায় আমি মুগ্ধ। মিডিয়াকে ধন্যবাদ, তারা সিনেমাটির প্রচারে অনেক সহযোগিতা করছেন। আশা করছি, যে প্রত্যাশা নিয়ে দর্শকরা হলে ঢুকবেন সেটা পূরণ হবে।’ এছাড়া বলিউড সিনেমা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমার মনে হয় না দক্ষিণী সিনেমার সঙ্গে বলিউড সিনেমা প্রতিযোগিতা করছে। ভালো কাজ হলে দর্শক দেখবেই, সেটা যে ইন্ডাস্ট্রিতেই হোক না কেন!’ উল্লেখ্য, অনুপ ভান্ডারি পরিচালিত বিক্রান্ত রণা সিনেমাটিতে জ্যাকুলিনের সঙ্গে অভিনয় করেছেন দক্ষিণী অভিনেতা কিচ্ছা সুদীপ, নিতা অশোকসহ অনেকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম