ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
অ্যাপ ছাড়াই ওয়েব ব্রাউজারে কলিং সুবিধা যুক্ত করল হোয়াটসঅ্যাপ মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে ভারতীয় রুপি ব্যবহার করতে চায় রাশিয়া ভারতের দায়িত্ব ছাড়লেন টেন ডেসকাট আইটি গোলযোগের সঙ্গে ভয়াবহ বজ্রঝড়: আমেরিকান এয়ারলাইন্সের ১,১০০টির বেশি ফ্লাইট বিলম্বিত বিএনপির সরোয়ার আলমগীরের এমপি পদ বহালই থাকছে যুক্তরাষ্ট্রের টালমাটাল গোয়েন্দা দপ্তরের হাল ধরছেন ট্রাম্পের আস্থাভাজন জে ক্লেটন রোবট আমদানি নিষিদ্ধ করে চীনকে বিপাকে ফেলল আমেরিকা? মুমিনের সফলতার পথে ১০ প্রতিবন্ধকতা মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা, চরম উত্তেজনা বিশ্ববাণিজ্য: চীন তেল মজুত করায় বিপর্যয় এড়িয়েছে বিশ্ববাজার

‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা শুভঙ্করের ফাঁকি’

#

নিজস্ব প্রতিনিধি

২২ জুলাই, ২০২৩,  3:24 PM

news image

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হলো শুভঙ্করের ফাঁকি। এর ফাঁক দিয়ে অজগর সাপ ঢুকে সব খেয়ে ফেলতে পারে। নিয়মতান্ত্রিকভাবে এটি বাতিল করা হয়েছে। তারা তত্ত্বাবধায়ক সরকার দাবি করে। সারা পৃথিবীতে কেউ এতে সম্মতি দেয় না। শনিবার (২২ জুলাই) সকালে কুমিল্লা নগরীর টাউন হল মিলনায়তনে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্থানীয় সরকার’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মো. তাজুল ইসলাম বলেন, আপনারা (বিএনপি) চান যে একটা দুর্যোগপূর্ণ ও ক্ষতিগ্রস্ত বাংলাদেশ। আপনারা কীসের জন্য ক্ষমতা চান, দেশের উন্নয়নের জন্য? দুই দফায় ক্ষমতায় থেকে কী কী করেছেন আর আওয়ামী লীগ কী কী করেছে, তা দেখেন। মন্ত্রী বলেন, বাংলাদেশ আজ শান্তিপূর্ণ দেশ। এ দেশটাকে নষ্ট করার জন্য তারা চেষ্টা করছে। বিএনপি অশান্তি সৃষ্টি করে ঘোলা পানিতে শিকার করতে চায়। এ সময় বাংলাদেশ রক্ষা করার জন্য শেখ হাসিনার নেতৃত্বে জনগণ আজ ঐক্যবদ্ধ। নেতাকর্মীরা ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করে সবগুলো আসনে বিজয়ী হতে করতে আহ্বান জানান মন্ত্রী। অনুষ্ঠানে কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলুর সভাপতিত্বে বক্তব্য দেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমেদ মেরি, কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আহমেদ, পুলিশ সুপার আবদুল মান্নানসহ অনেকেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম