ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার আইনি ভিত্তি দেখছে না সরকার এবার কাউন্সিলর একরাম হত্যা মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা ফ্রান্স-স্পেনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেওয়া হয়েছে ৩ লাখের বেশি মানুষ জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধ: বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য যাবেন বিদেশে মরিয়ামের বাবাকে ঠিকাদারি লাইসেন্স করে দেন গাজী নজরুল

‘জার্মানিতে আপাতত টমাহক ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে না যুক্তরাষ্ট্র’

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ মে, ২০২৬,  11:06 AM

news image

জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস নিশ্চিত করেছেন, যুক্তরাষ্ট্র আপাতত জার্মানিতে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে না। তবে তিনি এটাও জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তের পেছনে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে যুদ্ধে জড়ানো নিয়ে তার সাম্প্রতিক সমালোচনার কোনো সম্পর্ক নেই। সম্প্রচারমাধ্যম এআরডি–কে ফ্রিডরিখ মের্ৎস আরও বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের নিজের কাছেই পর্যাপ্ত অস্ত্র নেই। নিরপেক্ষভাবে বলতে গেলে, যুক্তরাষ্ট্রের এ ধরনের অস্ত্র সরবরাহ করার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন জার্মানিতে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র মোতায়েনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর উদ্দেশ্য ছিল, ইউরোপের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা গড়ে না ওঠা পর্যন্ত জার্মানির প্রতিরোধ সক্ষমতা শক্তিশালী করা।  সূত্র: রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম