ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

‘এই বয়সে অপমান নিতে পারব না’

#

স্পোর্টস ডেস্ক

০১ মার্চ, ২০২৫,  5:03 PM

news image

টানা তিনটি আইসিসি টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকেই বিদায় পাকিস্তান ক্রিকেট দলের। যার সবশেষটি আবার ঘরের মাঠে। এই অবস্থায় বাবর-রিজওয়ানদের কঠোর সমালোচনায় মেতেছেন দেশটির সাবেক ক্রিকেটাররা। টক শোতে বাবর-রিজওয়ানদের তুলোধুনো করছেন ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, শোয়েব আখতারের মতো কিংবদন্তিরা। জানা গেছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান জেলে থেকেও ক্ষোভ প্রকাশ করেছেন।

পাকিস্তান দলের বাজে পারফরম্যান্সের কারণে খোঁচা সহ্য করতে হচ্ছে দেশটির সাবেক কিংবদন্তিদের। এইতো কয়েকদিন আগে, যুবরাজ সিংয়ের বাবা সাবেক ক্রিকেটার যুগরাজ সিং তো ওয়াসিম আকরামকে টক শো বাদ দিয়ে পাকিস্তান দলের দায়িত্বও নিতে বলেছেন। তার মতে, ওয়াসিম-ওয়াকারদের উচিত কথা বলে অর্থ উপার্জন না করে পাকিস্তানের ক্রিকেটারদের দায়িত্ব নেওয়া।  এবার সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন, এই বয়সে অপমানিত হওয়ার ইচ্ছে নেই তার।

সম্প্রতি ইউটিউবের এক অনুষ্ঠানে ওয়াসিম বলেছেন, ‘লোকেরা এখনো মাঝেমধ্যে আমার সমালোচনা করে বা আমার পেছনে লাগে এই বলে যে, আমি শুধু কথাই বলে যাই; কাজের কাজ কিছুই করি না।’

আলোচনা অনুষ্ঠানে ওয়াসিম আকরামের পাশেই বসা ছিলেন তার সাবেক সতীর্থ ওয়াকার ইউনিস। ওয়াকারের উদাহরণ টেনে ওয়াসিম বলেন, ‘পাকিস্তানের কোচ হওয়ার কথা ভাবলেই ওয়াকারের কথা মনে পড়ে। কোচ হওয়ার পর তাকে কয়েকবার বরখাস্ত করা হয়েছে। আপনারা তাদের অসম্মান করেছেন। এটা সহ্য করব না।’

বিনা পয়সায় পাকিস্তানের ক্রিকেটকে সাহায্য করতে চান জানিয়ে ওয়াসিম আরও বলেছেন, ‘আমি পাকিস্তান ক্রিকেটকে সাহায্য করতে চাই। এ জন্য আমাকে টাকা দিতে চাচ্ছেন কেন? আমি বিনা পয়সায় কাজ করব। আপনারা যদি কোনো ক্যাম্পের আয়োজন করেন এবং সেখানে আমাকে চান, আমি থাকব। বড় টুর্নামেন্টের আগে আপনারা যদি আমাকে ক্রিকেটারদের সঙ্গে সময় কাটাতে বলেন, আমি সেটাও করব। কিন্তু বয়স এখন ৫৮ বছর। এই বয়সে আপনারা আমাকে যেভাবে অপমান করবেন, তা আমি নিতে পারব না। এত ধকল নিয়ে আমি জীবন কাটাতে পারব না।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম