ঢাকা ১৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

‘উন্নয়নের স্বার্থে বাংলাদেশ-ভারতের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ’: ওবায়দুল কাদের

#

নিজস্ব প্রতিবেদক

২৪ মে, ২০২৩,  6:50 PM

news image

উন্নয়নের স্বার্থে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার (২৪ মে) ভার্চুয়ালি বারৈয়ারহাট-হেঁয়াকো-রামগড় সড়ক প্রশস্তকরণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। কাদের বলেন, ভারতের সঙ্গে মুখ দেখা দেখি বন্ধ করলে বাংলাদেশ সামনের দিকে এগোতে পারবে না, ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে যাবে। তিনি বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, ভারত আরও বেশি বিনিয়োগ নিয়ে আসলে বাংলাদেশকে বিনিয়োগকারী খুঁজতে আর দূরে যেতে হবে না। আওয়ামী লীগের এই নেতা বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে আলাপ-আলোচনার মাধ্যমে দুই দেশের সীমান্ত সমস্যার সমাধান হয়েছে। কাদের বলেন, শেখ হাসিনা সেপ্টেম্বরে ভারত সফরে যাবেন। এর বাইরে পার্টি টু পার্টি সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে বিজিবির আমন্ত্রণে জুলাইয়ে ভারত যাবে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল। এ সময় আগামী জাতীয় নির্বাচন কেউ প্রতিহত করতে আসলে তাদেরকে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম