ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন মোশাররফ হোছাইন জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৩ হবিগঞ্জে ১৪৪ ধারা জারি অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানিকগঞ্জের ৪৮৮৫ কৃষক এবার চিনিতেও মিলল ব্যাপক মাত্রায় মাইক্রোপ্লাস্টিক অ্যাপ ছাড়াই ওয়েব ব্রাউজারে কলিং সুবিধা যুক্ত করল হোয়াটসঅ্যাপ মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে ভারতীয় রুপি ব্যবহার করতে চায় রাশিয়া ভারতের দায়িত্ব ছাড়লেন টেন ডেসকাট আইটি গোলযোগের সঙ্গে ভয়াবহ বজ্রঝড়: আমেরিকান এয়ারলাইন্সের ১,১০০টির বেশি ফ্লাইট বিলম্বিত

‘আ.লীগ যখনই ক্ষমতায় আসে তখনই শেয়ারবাজার লুট হয়’

#

১২ আগস্ট, ২০২৩,  3:30 PM

news image

আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই শেয়ারবাজার লুট হয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক রাষ্ট্রদূত নজরুল ইসলাম খান। শনিবার (১২ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। দেশের শতকরা ৫ ভাগ মানুষের হাতে ৯০ শতাংশ অর্থ দাবি করে নজরুল ইসলাম বলেন, একদিনে সরকারের লোকেরা কোটিপতি হয়েছে, অন্যদিকে নতুন করে সাড়ে তিন কোটি মানুষ দারিদ্র্য হয়েছে। প্রতিবছর শিক্ষিত বেকারের বাড়ছে। তিনি বলেন, আওয়ামী লীগ সংবিধান সংশোধন করায় দেশের সর্বত্র সংকট চলছে। চিকিৎসা ও শিক্ষাসহ সব খাতেই খারাপ অবস্থা। ডিজিটাল বাংলাদেশ গড়ার নামে দেশে ডিজিটাল চুরি ও লুট করা হচ্ছে। এ অবস্থায় মানুষ বাঁচতে চায়, পরিবর্তন চায়। বিএনপির এই নেতা বলেন, অত্যাচারী অনির্বাচিত দায়হীন সরকারের পক্ষে সবকিছুই করা সম্ভব। দেশের বেশিরভাগ মানুষ আওয়ামী সরকারকে চায় না। অথচ, সেটা প্রমাণের সুযোগও দেওয়া হচ্ছে না। গত দুটি নির্বাচন কীভাবে নির্বাচন হয়েছে তা সবাই জানেন। খালেদা জিয়া বিদেশে উন্নত চিকিৎসার দাবি জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, খালেদা জিয়া একজন বয়স্ক মহিলা। সাবেক এই প্রধানমন্ত্রীকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দিচ্ছে না, জামিনও দিচ্ছে না। মূলত, আওয়ামী লীগ শক্ত প্রতিপক্ষকে ভয় পায়। তিনি বলেন, মানুষ পুলিশের কাছে নিরাপদ আশ্রয় নেয়। কিন্তু পুলিশ এখন একটি দলের লাঠিয়াল বাহিনীর ভূমিকা পালন করে। বিচার বিভাগেরও একই অবস্থা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম