ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

‘অগ্নিকাণ্ডে যারা সর্বস্বান্ত হয়েছেন, প্রধানমন্ত্রী সবসময় তাদের জন্য চিন্তাভাবনা করছেন

#

নিজস্ব প্রতিবেদক

১৭ এপ্রিল, ২০২৩,  3:22 PM

news image

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিসের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেদের রাজনৈতিক অ্যাক্টিভিস্ট (সক্রিয় কর্মী) হিসেবে পরিচয় দিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার (১৭ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রী। তবে, তারা কোন দলের কর্মী সেই বিষয়ে তদন্তের পর জানানো হবে বলেও জানান মন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অগ্নিকাণ্ডে যারা সর্বস্বান্ত হয়েছেন, প্রধানমন্ত্রী সবসময় তাদের জন্য চিন্তাভাবনা করছেন। ব্যবস্থা নিচ্ছেন। আপনারা এ-ও দেখেছেন বঙ্গবাজারে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ১৪টা গাড়ি ভাঙচুর করা হয়েছে। যে গাড়িগুলো আগুন নেভাবে সেগুলো ভাঙচুর করা হলো।

ভিডিওর মাধ্যমে আমরা সন্দেহভাজনদের চিহ্নিত করে আটক করেছি, তাদের জিজ্ঞাসাবাদ চলছে।’ ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনে হয়েছে তারা উদ্দেশ্যমূলকভাবে ভাঙচুর করেছে। তাদের আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিভিন্ন দলের অ্যাক্টিভিস্ট বলে তারা পরিচয় দিয়েছে। এসব কিছু নিয়েই আমাদের তদন্ত চলছে। আশা করি, তদন্তের পর আপনাদের আরও কিছু জানাতে পারবো।’ আপনি ফায়ার সার্ভিসের গাড়িতে হামলার ঘটনায় রাজনৈতিক ইন্ধনের কথা বললেন, আসলে এটা কোন দলের বলে মনে করছেন- জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমরা এটা আরও একটু কনফার্ম হয়ে জানাবো। তবে প্রাথমিকভাবে জেনেছি তারা রাজনৈতিক দলের কর্মী। আমরা আরও তদন্ত করার পর বিস্তারিত জানাতে পারবো।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম