ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

‌মাধবপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

#

১৩ জানুয়ারি, ২০২৪,  11:43 AM

news image

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে পৈত্রিক সম্পত্তির ভাগ ভাটোয়ারা নিয়ে ঝগড়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে।নিহত ব্যক্তি হলেন ফার্মেসী ব্যবসায়ী সুভাষ চন্দ্র পাল। গতকাল (১২ জানুয়ারি) শুক্রবার সকালে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত জয়চন্দ্র পাল এর ছেলে সুভাষ পাল (৫৩), শ্রীবাস চন্দ্র পাল (৪৫) ও সুমিত পালের মধ্যে পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন থেকেই বিরোধ চলে আসছে।পূর্ব বিরোধের জের ধরে আজ সকালে পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া ও হাতাহাতি হয়। হাতাহাতির এক পর্যায়ে সুভাষ চন্দ্র পাল মাটিতে লুটিয়ে পড়ে যায় এবং এই অবস্থায় মৃত্যু হয় বলে স্থানীয় লোকজন জানায়। স্থানীয় এলাকাবাসীর দাবি  সুষ্ঠু ও ন্যায় বিচারের। খবর পেয়ে মাধবপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান সুরতহাল রিপোর্ট ও ময়নাতদন্ত শেষে এ বিষয়ে পরবর্তি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম