ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী জানাজা শেষে চিরনিদ্রায় অপ্রতিম ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি, কমবে মামলার চাপ ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগে, যুবক গ্রেপ্তার আগুন আতঙ্কে হাসপাতাল থেকে বেরিয়ে পড়লেন শতশত রোগী সাগরে লঘুচাপ, দেশের ৮ নদীবন্দরে সতর্কতা

৯ মিনিটের ঝড়ে কানসাসকে উড়িয়ে দিল ফিলাডেলফিয়া

#

স্পোর্টস ডেস্ক

২০ সেপ্টেম্বর, ২০২৬,  12:22 PM

news image

ম্যাচের ৬৪ মিনিট পর্যন্ত ৩-০ গোলের ব্যবধানে এগিয়ে ছিলো স্বাগতিক স্পোর্টিং কানসাস সিটি। তখন মনে হচ্ছিল সহজ বড় জয় নিয়েই মাঠ ছাড়বে তারা। কিন্তু পরের মাত্র ৯ মিনিটেই পুরো ম্যাচের চিত্রনাট্য পাল্টে যায়, যা ছিল একেবারেই অবিশ্বাস্য।


দ্বিতীয়ার্ধের ৬৪ থেকে ৭৩ মিনিট- এই ৯ মিনিটে পরপর গোল করে ম্যাচটাই উল্টে দিল ফিলাডেলফিয়া ইউনিয়ন। শেষ পর্যন্ত ৪-৩ গোলে জিতে টানা পঞ্চম জয় তুলে নিলেন কাভান সুলিভানরা। যেখানে একটি গোল করে অবদান রাখেন বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণ।


কানসাস সিটির ঘরের মাঠে এমএসএলের ম্যাচে শুরুটা ছিল তাদেরই দাপটে। ম্যাচের পঞ্চম ও দশম মিনিটে জোড়া গোল করেন আন্দ্রে লুইজ। ১৬ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে স্কোরলাইন ৩-০ করেন ওয়াট মেয়ার। 


মাত্র ১৬ মিনিটেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় স্বাগতিকেরা। পরে ৬৪ মিনিট পর্যন্ত নিজেদের জাল অক্ষত রাখতে সক্ষম হয় কানসাস। এরপর বদলে যায় ম্যাচের সব হিসাব।


৬৪ মিনিটে ব্রুনো দামিয়ানি গোল করে ফিলাডেলফিয়ার ঘুরে দাঁড়ানোর শুরুটা করেন। দুই মিনিট পরই ব্যবধান কমিয়ে ৩-২ করেন ১৬ বছর বয়সী কাভান সুলিভান। দামিয়ানির গোলে অ্যাসিস্টও ছিল তার। এরপর মাত্র দুই মিনিটের ব্যবধানে ম্যাচে সমতা ফেরায় ফিলাডেলফিয়া। ৬৮ মিনিটে মিলান ইলোস্কির গোলে স্কোরলাইন হয় ৩-৩। আর ৭৩ মিনিটে কানসাস সিটির ডিফেন্ডার জোরান বাসংয়ের আত্মঘাতী গোলে ৪-৩ ব্যবধানে এগিয়ে যায় ফিলাডেলফিয়া।


বাকি সময়ে আর গোল না হওয়ায় অবিশ্বাস্য প্রত্যাবর্তনের জয় নিয়েই মাঠ ছাড়ে ইউনিয়ন। এই ম্যাচে আবারও আলো ছড়িয়েছেন ১৬ বছর বয়সী সুলিভান। সবশেষ ছয় ম্যাচে ছয় গোল করেছেন তিনি। যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে সেপ্টেম্বর ও অক্টোবরে প্রীতি ম্যাচের জন্য প্রথমবার ডাক পাওয়ার মাত্র এক দিন পরই এমন পারফরম্যান্স দেখালেন এই কিশোর। 


অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে টানা পাঁচ ম্যাচে জিতল ফিলাডেলফিয়া। শেষ ১১ লিগ ম্যাচে হারেনি তারা- জিতেছে ৯টি, ড্র করেছে ২টি। এই পাঁচ ম্যাচের জয়ের পথে তারা করেছে ১৯ গোল। এর মধ্যে শেষ তিন ম্যাচেই ১৪ গোল।


সব মিলিয়ে ২৬ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে ৬ নম্বরে অবস্থান করছে সুলিভানের দল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম