ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

৯ ব্যাংকের সঙ্গে লেনদেনে নিষেধাজ্ঞা দিলো চট্টগ্রাম বন্দর

#

নিজস্ব প্রতিবেদক

০১ সেপ্টেম্বর, ২০২৪,  6:00 PM

news image

এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ছয়টিসহ মোট নয়টি ব্যাংকের সঙ্গে লেনদেনে নিষেধাজ্ঞা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।নিষেধাজ্ঞায় এসব ব্যাংকের পে-অর্ডার, চেক ও ব্যাংক গ্যারান্টি না নেওয়ার কথা জানানো হয়েছে।  চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আব্দুস শাকুর সব বিভাগীয় প্রধানদের চিঠির মাধ্যমে এ নির্দেশ দেন।

ব্যাংকগুলো হলো—গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং আইসিবি ইসলামী ব্যাংক।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে তারা বিভিন্ন খাতে টাকা পায়। জানা গেছে, গত কয়েক সপ্তাহ ধরে কিছু ব্যাংকের পে-অর্ডার ও চেক ক্যাশ করা যাচ্ছে না। তিনি বলেন, ভবিষ্যতে আরও জটিলতা এড়াতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সংশ্লিষ্ট বিভাগগুলোকে এসব ব্যাংকের সঙ্গে লেনদেন বন্ধের নোটিশ দেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম