ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

৯৬ শতাংশ সৌদি নাগরিক ইসরায়েলের সঙ্গে সম্পর্ক চায় না

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ ডিসেম্বর, ২০২৩,  12:43 PM

news image

সৌদি আরবের অধিকাংশ নাগরিক ইসরায়েলের সঙ্গে সম্পর্ক চায় না। সম্প্রতিক এক জরিপে এই তথ্য উঠে এসেছে। জরিপে অংশ নেয়া শতকরা ৯৬ ভাগ সৌদি নাগরিক বলেছেন, গাজায় দখলদার ইসরায়েল যে বর্বরতা চালাচ্ছে সেজন্য তেল আবিবের সঙ্গে আরব বিশ্বের সম্পর্ক ছিন্ন করা উচিত।‘ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসি’ পরিচালিত এই জনমত জরিপে পরিষ্কার দেখা যায়, সৌদি আরবের প্রায় সব মানুষ ইসরায়েলের সঙ্গে অন্য আরব দেশগুলোর যেকোনো রকমের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পক্ষে মত দিয়েছেন। খবর মিডল ইস্ট মনিটর। জরিপে দেখা যায় সৌদি আরবের শতকরা ৯১ ভাগ মানুষ মনে করেন- গাজায় ইসরায়েলের চলমান বর্বর আগ্রাসন এবং ভয়াবহ ধ্বংসযজ্ঞ সত্ত্বেও চূড়ান্তভাবে ফিলিস্তিন, আরব এবং মুসলিম জনগণের বিজয় হবে। আগস্ট মাসের তুলনায় সৌদি আরবে হামাসের জনপ্রিয়তা ৩০ ভাগ বেড়েছে। এছাড়া, সাম্প্রতিক ঘটনাবলীতে দেখা যাচ্ছে যে, ইসরায়েল আগের চেয়ে দুর্বল হয়েছে এবং অভ্যন্তরীণভাবে বিভক্ত- এই বক্তব্যের সঙ্গেও একমত পোষণ করেছে শতকরা ৮৭ ভাগ উত্তরদাতা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম