ঢাকা ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাবির ব্যবসা শিক্ষা অনুষদে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, আহত ১ হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু তারেক রহমান জনগণের কাছে ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবে সমাদৃত : রিজভী দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির শঙ্কা শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানি না: নুরুল হক মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে: রাষ্ট্রপতি শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চাওয়ার আইনি সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ফ্যামিলি কার্ডে ঘুরছে ভাগ্যের চাকা, সংসারে বাড়ছে নারীর অবদান হঠাৎ লকডাউন হোয়াইট হাউস ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

৭ মাসের মধ্যে সর্বনিম্ন রেমিট্যান্স সেপ্টেম্বরে

#

নিজস্ব প্রতিবেদক

০৩ অক্টোবর, ২০২২,  3:24 AM

news image

২০২২-২৩ অর্থবছরের তৃতীয় মাস সেপ্টেম্বরে ব্যাংকিং চ্যানেলে পাঠানো প্রবাসী আয় ব্যাপক কমে গেছে। সদ্যবিদায়ী মাসটিতে রেমিট্যান্স এসেছে ১৫৩ কোটি ৯৫ লাখ (প্রায় ১.৫৪ বিলিয়ন) মার্কিন ডলার; যা গত সাত মাসের মধ্যে সর্বনিম্ন। রোববার (২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের সেপ্টেম্বরে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় এসেছিল ১৭২ কোটি ৬৭ লাখ ডলার। এ বছরের সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছে গত বছরের চেয়ে ১৮ কোটি ৭২ লাখ ডলার বা ১০ দশমিক ৮৪ শতাংশ কম। চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত সব মাসে সেপ্টেম্বরের চেয়ে বেশি রেমিট্যান্স এসেছে। শুধু তাই নয়, এই মাসগুলোতে দুইবার দেশে ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। তবে ফেব্রুয়ারি মাসে প্রবাসীরা ১৪৯ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছিলেন। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, গত আগস্টে দেশে প্রবাসী আয় এসেছে ২০৩ কো‌টি ৭৮ লাখ ডলার এবং জুলাইয়ে এসেছে ২০৯ কোটি ৬৩ লাখ ডলার। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বরে বেসরকারি ব্যাংকের মাধ্যমে সবচেয়ে বেশি ১২৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এরমধ্যে ইসলামী ব্যাংকের মাধ্যমে ৩৩ কোটি ৪০ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। এরপর যথাক্রমে সিটি ব্যাংকের মাধ্যমে ১১ কোটি ২৮ লাখ ডলার, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের মাধ্যমে ১০ কোটি ৭২ লাখ ডলার, অগ্রণী ব্যাংকের মাধ্যমে ৯ কোটি ৫৬ লাখ ডলার ও ডাচ-বাংলা ব্যাংকের মাধ্যমে ৭ কোটি ৯২ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এছাড়া রাষ্ট্র মালিকানাধীন পাঁচ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ২৪ কোটি ৬২ লাখ মার্কিন ডলার এবং বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ২ কোটি ৪১ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। অন্যদিকে, বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে সেপ্টেম্বর মাসে ৬১ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন প্রাবসীরা। প্রসঙ্গত, প্রবাসী আয়ের ওপর আড়াই শতাংশ হারে প্রণোদনা দিচ্ছে সরকার। তা সত্বেও ২০২১-২২ অর্থবছরে আগের (২০২০-২১) অর্থবছরের চেয়ে ১৫ দশমিক ১১ শতাংশ কম রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ (২১ দশমিক ৩ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স। আর ২০২০-২১ অর্থবছরে ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ (২৪ দশমিক ৭৭ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স দেশে এসেছিল।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম