ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

৭২ ঘণ্টার আলটিমেটাম রিকশাচালকদের

#

নিজস্ব প্রতিবেদক

২৬ আগস্ট, ২০২৪,  8:10 PM

news image

রাজধানীতে ব্যাটারি-মোটরচালিত রিকশা চলাচল বন্ধ করাসহ ৭ দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন প্যাডেলচালিত রিকশাচালকরা। ফলে শাহবাগ মোড়কে ঘিরে থাকা প্রতিটি রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুপুর ১২টার দিকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে শাহবাগ ছেড়ে দেন তারা। সোমবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। অবস্থান কর্মসূচির আয়োজন করে বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন রিকশা মালিক ঐক্যজোট। তাদের দাবি হচ্ছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মতো ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে রিকশা মালিকানা নতুন লাইসেন্স প্রদান ও পুরাতন লাইসেন্স নবায়ন করতে হবে; সরকারের রাজস্ব বৃদ্ধি করার লক্ষ্যে ও বৈধ লাইসেন্সধারী রিকশা পেশাজীবীদের স্বার্থে ঢাকা উত্তর-দক্ষিণ সিটি করপোরেশন থেকে চালক লাইসেন্স প্রদান করতে হবে। অসুস্থ চালকদের ফ্রি ফ্রাইডে মেডিকেল চিকিৎসা প্রদান করতে হবে; ঢাকা উত্তর-দক্ষিণ সিটি করপোরেশনের লাইসেন্স প্রাপ্ত রিকশা পেশাজীবীদের ব্যবসায়িক ট্রেড লাইসেন্স প্রদান করতে হবে। এর আগে গতকাল রোববার চাকরি জাতীয়করণের দাবিতে প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে সমাবেশ করেন কয়েক হাজার আনসার সদস্য। পরে রাতে সচিবালয় অবরুদ্ধ করেও বিক্ষোভ করেন তারা। দাবি মেনে নেওয়ার পরও অবরোধ চালিয়ে অরাজকতা করার চেষ্টা করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা জড়ো হয়ে তাদের ধাওয়া দেন। পরে তারা পালিয়ে যান। এ সময় সেনাবাহিনীর সদস্যা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। এর মধ্যে গতকাল সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে এক ভাষণে বলেন, আপনারা কেউ কোনো কর্মসূচি দিয়ে আমাদের ঘেরাও করে কাজের ব্যাঘাত ঘটাবেন না। কোনো দাবি-দাওয়া থাকলে লিখিতভাবে আমাদের কাছে পেশ করুন। আমরা সেটি বিবেচনা করব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম