ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
কলাপাড়ায় সবজি ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু কেরাণীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনে একজনের মৃত্যু, আহত ২ প্রাথমিকে সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের উদ্যোগ দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: কৃষিমন্ত্রী মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী ঘোষণা ‘ডাকাতের কবলে’ রফিকুল ইসলাম মাদানী হাম উপসর্গে আজও ৬ জনের মৃত্যু শ্যামনগরে ধানখেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্র সংস্কার না হলে নতুন শাসকও হাসিনা হয়ে উঠবেন: নাহিদ ইসলাম

দাবি আদায়ে ৭২ ঘণ্টা পরিবহন বন্ধের হুঁশিয়ারি মালিকদের

#

নিজস্ব প্রতিবেদক

২৭ জুলাই, ২০২৫,  9:22 PM

news image

বাণিজ্যিক মোটরযানের ইকোনমিক লাইফ নিয়ে বিআরটিএর অভিযানের প্রতিবাদে আট দফা দাবি জানিয়েছে পরিবহন মালিকরা। আগামী ১৫ দিনের মধ্যে এসব দাবি না মানা হলে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। রোববার (২৭ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দেয়া হয়।

পরিবহন মালিকদের ৮ দফা দাবি হলো:

১. সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৯৮ ও ১০৫ ধারাসহ সুপারিশকৃত অন্যান্য ধারা সংশোধন।

২. বাণিজ্যিক মোটরযানের ইকোনমিক লাইফ ২০ ও ২৫ বছর থেকে বৃদ্ধি করে ৩০ বছর করা এবং সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত পুরাতন গাড়ির বিরুদ্ধে বিআরটিএর অভিযান স্থগিত।

৩. বাজেটে দ্বিগুণ অগ্রিম আয়কর (প্রিজাম্পটিভ ইনকাম ট্যাক্স) কমিয়ে আগের মতো বহাল রাখা।

৪. মেয়াদোত্তীর্ণ যানবাহন সরানোর জন্য রিকন্ডিশনড যানবাহন (বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, প্রাইম মুভার) আমদানির সময়সীমা ৫ বছর থেকে বাড়িয়ে ১২ বছর করা।

৫. দুর্ঘটনাকবলিত গাড়ি থানায় আটক হলে ৭২ ঘণ্টার মধ্যে মালিকের জিম্মায় দেওয়ার বিধান করা।

৬. মেয়াদোত্তীর্ণ যানবাহনের জন্য স্ক্র্যাপ নীতিমালা প্রণয়ন।

৭. মহাসড়কে তিন চাকার যান (অটো-টেম্পো, অটোরিকশা) ও অনুমোদনহীন হালকা যানবাহনের পৃথক লেনে চলাচলের ব্যবস্থা করা।

৮. ড্রাইভিং লাইসেন্স ও নবায়ন দ্রুত সরবরাহ এবং শ্রমিক ফেডারেশনের ১২ দফা দাবি বাস্তবায়ন।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম বলেন, সড়ক পথে যাত্রী ও পণ্য পরিবহন সচল রাখার স্বার্থে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে (১১ আগস্ট পর্যন্ত) দাবি মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি। অন্যথায়, ১২ আগস্ট সকাল ৬টা থেকে ১৫ আগস্ট সকাল ৬টা পর্যন্ত ৭২ ঘণ্টার জন্য সব ধরনের বাণিজ্যিক পরিবহন বন্ধ থাকবে। এ উপস্থিত ছিলেন- বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খানসহ সংগঠনের অন্যান্য নেতারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম