ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো

৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউগিনি

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ নভেম্বর, ২০২৪,  5:11 PM

news image

পাপুয়া নিউগিনিতে ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (১৫ নভেম্বর) প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এই দেশটির উপকূলীয় অঞ্চলে শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে। অবশ্য ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার পাপুয়া নিউ গিনির উপকূলে ৬.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে। ইউএসজিএস এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, প্রশান্ত মহাসাগরীয় এই দ্বীপ দেশটির ইস্ট নিউ ব্রিটেন প্রদেশের রাজধানী কোকোপো শহর থেকে প্রায় ১১২ কিমি দূরে ভূপৃষ্ঠের ৫২.৪ কিলোমিটার (৩২.৫ মাইল) গভীরতায় ভূমিকম্পটি রেকর্ড করা হয়েছে। এর আগে গত মার্চ মাসে পাপুয়া নিউ গিনিতে রিখটার স্কেলে শক্তিশালী ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভয়াবহ সেই ভূমিকম্পে দেশটিতে অন্তত পাঁচজন নিহত ও সহস্রাধিক বাড়িঘর ধ্বংস হয়ে যায়। এছাড়া চলতি বছরের এপ্রিলেও ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে পাপুয়া নিউগিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম