ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল নিউজিল্যান্ড

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ সেপ্টেম্বর, ২০২৩,  7:21 PM

news image

নিউজিল্যান্ডে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (২০ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে আঘাত হানে ভূমিকম্পটি। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কেন্টাবারির অ্যাসবার্টন লেক অঞ্চল, যা ক্রাইস্টচার্চ থেকে ১২০ কিলোমিটার দূরে অবস্থিত। আর মাটি থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।  যদিও ভূমিকম্প বিষয়ক পর্যবেক্ষক সংস্থা জিওনেট জানিয়েছে, মাটি থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ১১ কিলোমিটার। ওই এলাকাটি ঐতিহাসিকভাবেই ৫ মাত্রার বেশি ভূমিকম্পের জন্য পরিচিত বলেও জানায় সংস্থাটি। জানা গেছে, ভূমিকম্পটির তীব্রতা এতই বেশি ছিল যে ১২০ কিলোমিটার দূরের ক্রাইস্টচার্চ এবং উৎপত্তিস্থল থেকে ৩০০ কিলোমিটার দূরের ডানেডিনে এর কম্পন অনুভব করেন হাজারো মানুষ। ভূমিকম্পটি এক মিনিটেরও বেশি সময় ধরে স্থায়ী হয়েছিল বলে জানিয়েছেন দেশটির নাগরিকরা। তবে ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ডেইলি মেইলের খবরে বলা হয়, প্রাথমিক অবস্থায় বলা হয় যে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৮। পরে এই তথ্য পরিবর্তন করে বলা হয়, এটি ছিল ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প। কিন্তু পরবর্তীতে জিওনেট জানায়, বুধবার আঘাত হানা ভূমিকম্পটি ছিল ৬ দশমিক ২ মাত্রার।  এর আগে, ২০১১ সালে ক্রাইস্টচার্চে ৬ দশমিক ২ মাত্রার এক ভূমিকম্পে দুই শতাধিক মানুষ নিহত হন। সেসময় বহু হতাহতের পাশাপাশি ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতিও হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম