ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

জিম্বাবুয়েতে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৬

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ অক্টোবর, ২০২৬,  11:17 AM

news image

জিম্বাবুয়েতে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ছয়জন। নিহতদের মধ্যে দেশটির আলোচিত ব্যবসায়ী উইকনেল চিভায়ো ও তার স্ত্রী লুসি মুতেকেও রয়েছেন। বুধবার রাজধানী হারারের দক্ষিণ-পূর্বে মারোন্দেরা জেলায় এ দুর্ঘটনা ঘটে।


দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে চারজন যাত্রী ও দুজন ক্রু সদস্য ছিলেন। বিধ্বস্ত হওয়ার পরপরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। এতে আরোহীদের মরদেহ পুড়ে যাওয়ায় পরিচয় শনাক্তে সময় লাগে।


জিম্বাবুয়ে সরকারের মুখপাত্র নিক মাংগোয়ানা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানান, দুর্ঘটনায় কেউ বেঁচে নেই বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে ছুটে যায় উদ্ধারকারী দল।


পুলিশের মুখপাত্র পল নিয়াথি জানান, আগুনে হেলিকপ্টারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। পরে পরিচয় শনাক্তের কাজ শুরু করে কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় তদন্ত ও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে বলেও তিনি জানান।


দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জেডবিসি নিউজ পারিবারিক একটি সূত্রের বরাত দিয়ে জানায়, নিহতদের মধ্যে রয়েছেন ৪৩ বছর বয়সী ব্যবসায়ী উইকনেল চিভায়ো এবং তার স্ত্রী লুসি মুতেকে।


জিম্বাবুয়ের ব্যবসায়ী মহলে পরিচিত মুখ ছিলেন চিভায়ো। দেশটির প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়ার সঙ্গে ঘনিষ্ঠতার কারণেও তিনি আলোচনায় ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আঞ্চলিক ও রাষ্ট্রীয় নেতার সঙ্গে তার সাক্ষাতের ছবি প্রায়ই দেখা যেত।


চিভায়োর পরিচিতদের তালিকায় ছিলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো, তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান এবং ইসওয়াতিনির রাজা মসওয়াতি তৃতীয়ের মতো প্রভাবশালী ব্যক্তিরা।


সূত্র: রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম