ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

৬ বাংলাদেশি মাঝিসহ দুটি ট্রলার অপহরণ আরাকান আর্মির

#

নিজস্ব প্রতিনিধি

১৩ নভেম্বর, ২০২৪,  6:30 PM

news image

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে মিয়ানমারের আরাকান আর্মি ৬ জন মাঝিমাল্লাসহ দুটি ট্রলার অপহরণ করেছে। বুধবার (১৩ নভেম্বর) বেলা ১১টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটের ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ। তিনি বলেন, টেকনাফের ঘাট থেকে ইট, বালি ও সিমেন্ট বোঝাই দুটি ট্রলার সোমবার বিকেলে ৬ মাঝিমাল্লা নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু নাফ নদীতে জোয়ার ভাটার কারণে ট্রলার দুটি শাহপরীর দ্বীপে অবস্থান নেয়। এরপর মঙ্গলবার ট্রলার দুটি নাফ নদী হয়ে আবারও সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু বুধবার পেরিয়ে গেলেও সেন্টমার্টিনে পৌঁছায়নি। জানা গেছে, ৬ মাঝিমাল্লাসহ দুটি ট্রলার মিয়ানমারের আরাকান আর্মি ধরে নিয়ে গেছে। বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে। এ ব্যাপারে টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক মো. মহিউদ্দীন আহমেদ বলেন, ট্রলারসহ মাঝিমাল্লা ধরে নিয়ে যাওয়া বিষয়টি জানা নেই। এছাড়াও কেউ অবহিতও করেনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম