ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

৬ দফা দাবিতে সাতক্ষীরায় স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

#

০৪ অক্টোবর, ২০২৫,  7:20 PM

news image

মনিরুজ্জামান মনি: ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে আসন্ন টিসিভি টিকা ক্যাম্পেইনসহ সকল প্রকার কার্যক্রম বর্জন করে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। শনিবার (৪ অক্টোবর) সকালে সাতক্ষীরা সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে কর্মবিরতিতে অংশ নেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন সাতক্ষীরা সদর উপজেলা শাখার সদস্যরা। সংগঠনের সভাপতি মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মবিরতিতে বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আব্দুর শহিদ, স্বাস্থ্য সহকারী শারমিন নাহার, এস. এম. নূর ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক আব্দুস শহিদ ও স্বাস্থ্য সহকারী রনজিত কুমার ঘোষসহ আরও অনেকে। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য বিভিন্ন সময়ে আন্দোলন করেও কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত না পাওয়ায় তারা বাধ্য হয়ে কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন। তারা দ্রুত ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম