ঢাকা ১৪ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
নতুন পে-স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ পাঁচ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের সিদ্ধান্ত উত্তর প্রদেশে ঝড়-বৃষ্টির তাণ্ডব, নিহত ৫৬ ওমানে গাড়ির ভেতর চট্টগ্রামের ৪ প্রবাসী ভাইয়ের রহস্যজনক মৃত্যু স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা সংস্কারে তুলনামূলক চিত্র তৈরির নির্দেশ টেকনাফে অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেফতার সৌদি পৌঁছেছেন ৫৫,২৯৮ বাংলাদেশি হজযাত্রী লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ১২ নতুন কোচের সঙ্গে মানিয়ে নিতে তিন প্রস্তুতি ম্যাচ মরক্কোর টাঙ্গাইলে একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

৬ষ্ঠ-৭ম শ্রেণির সব বইয়ের সংশোধনী দিল এনসিটিবি

#

নিজস্ব প্রতিবেদক

২৯ এপ্রিল, ২০২৩,  11:38 AM

news image

নতুন শিক্ষাবর্ষের প্রায় চার মাস পর ষষ্ঠ ও সপ্তম শ্রেণির সবগুলো বইয়ে থাকা ভুলভ্রান্তির সংশোধনী দিলো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এনসিটিবি তাদের ওয়েবসাইটে নতুন শিক্ষাক্রমের আলোকে প্রণয়ন করা ২০২৩ সালের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির সবগুলো বইয়ের ভুলভ্রান্তির সংশোধনী প্রকাশ করেছে। ওয়েবসাইটে দেয়া সংশোধনীতে দেখা যায়, প্রতিটি বিষয়ের জন্য এনসিটিবি আলাদাভাবে সংশোধনী দিয়েছে। সংশোধনীতে কোন পৃষ্ঠায় কী ভুল ছিল, সেখানে সংশোধনীগুলো কী কী হবে তাও উল্লেখ করে দেয়া হয়েছে। একই সঙ্গে এ সম্পর্কে করণীয় নিয়েও মন্তব্য দেয়া হয়েছে। নতুন শিক্ষাক্রমে একজন শিক্ষার্থীকে ১০ টি বই পড়তে হয়। বিভিন্ন ধর্মের বই মিলিয়ে প্রতিটি শ্রেণিতে মোট ১৩টি বই রয়েছে। এনসিটিবি উভয় শ্রেণির ১৩টি করে মোট ২৬টি বইয়ে এসব সংশোধনী দিয়েছে। উল্লেখ্য, চলতি বছরের ১ জানুয়ারি থেকে প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে আগামী বছর থেকে অন্যান্য শ্রেণিতে নতুন শিক্ষাক্রম শুরু হবে। নতুন শিক্ষাক্রমের সঙ্গে বদলে যাচ্ছে পাঠ্যবইও। যদিও বিতর্কের মুখে গত ১০ ফেব্রুয়ারি ষষ্ঠ ও সপ্তম শ্রেণির জন্য প্রণীত ‘ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অনুসন্ধানী পাঠ’ পাঠ্যপুস্তক দুটি প্রত্যাহার করে নেয় এনসিটিবি। এ অবস্থায়, নতুন করে দেয়া সংশোধনীতে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অনুশীলন বইয়ের বিষয়ে আলাদা নোট দিয়ে বলা হয়েছে, অনুশীলন বইয়ে যে যে স্থানে অনুসন্ধানী পাঠ অথবা রিসোর্স বই দেখতে বলা হয়েছে, শিক্ষার্থীরা সে সে স্থানে শিক্ষকের সহায়তায় উপযুক্ত উৎস থেকে তথ্য সংগ্রহ করবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম