ঢাকা ১১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা কৃষক কার্ডে ১ হাজার ৬২ কোটি টাকা বরাদ্দ মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর ৬ শিশুর মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা দেশের ৫৫তম বাজেট উত্থাপন চলছে নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৫ ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল প্রশ্ন ছাড়াই কালো টাকা সাদা করার সুযোগও থাকছে

৫ যুবককে অপহরণের ঘটনায় গ্রেফতার ১

#

নিজস্ব প্রতিবেদক

১১ ফেব্রুয়ারি, ২০২৫,  10:59 AM

news image

টেকনাফে ৫ জন যুবককে অপহরণের ঘটনায় অপহরণকারী চক্রের মূলহোতা আবু তালেবকে (৩৫) গ্রামবাসীর সহায়তায় গ্রেফতার করেছে বিজিবি। অপহৃত ৫ জনের মধ্যে একজন কৌশলে পালিয়ে আসতে পারলেও বাকিদের উদ্ধারে গ্রামাবাসী ও বিজিবি অভিযান পরিচালনা করছে।  সোমবার বিজিবির মধ্যস্থতায় এবং স্থানীয় জনগণের সহায়তায় অপহরণকারী আবু তালেবকে আটক করে থানায় সোপর্দ করেছে। সে নয়াপাড়া গ্রামের ফজল হকের ছেলে। অপহৃতরা হলো- সাবরাং ইউনিয়নের নয়াপাড়ার মোঃ মাহমুদ হোসেনের পুত্র মোঃ রায়হান মনু (২০), মোঃ সেলিম্রে পুত্র মোঃ রায়হান (১৮), মোঃ জমির আহমেদের পুত্র মোঃ জাকারিয়া (১৮)। বাকি একজনের পরিচয় পাওয়া যায়নি।   টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান জানান, ৯ ফেব্রুয়ারি রবিবার বিকালে মিথ্যা প্রলোভনের ফাঁদে ফেলে ৫ জন স্থানীয় যুবককে আবু তালেব কৌশলে টেকনাফের পল্লানপাড়া পাহাড়ি এলাকায় অপহরণকারীদের হাতে তুলে দেন। এ সময় তাদের উপর নির্যাতন চালিয়ে মুক্তিপণ দাবি করা হয়। সোমবার সকাল ১১ টার দিকে অপহৃত মোঃ জাবের (২৮) অপহরণকারীদের কবল থেকে মুক্ত হয়ে পালিয়ে এসে জানান, আবু তালেব ও তার সহযোগীরা তাদেরকে নির্মম নির্যাতনের মুখে ফেলে মুক্তিপণ দাবি করেছিল। ভুক্তভোগীরা ২ বিজিবির সাবরাং ক্যাম্পে এসে অভিযোগ জানালে বিওপি কমান্ডারের নেতৃত্বে বিজিবি সদস্যরা এলাকাবাসীর সহযোগিতায় আবু তালেবকে সোমবার বিকালে আটক করে টেকনাফ থানায় হস্তান্তর করে। পরে  অপহৃত ব্যক্তিদের অভিভাবকদের পক্ষ থেকে টেকনাফ থানায় অপহরণ মামলা দায়ের করা হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম