ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

৫ দিন ছুটির পর সচল বেনাপোল বন্দর

#

নিজস্ব প্রতিনিধি

১৪ অক্টোবর, ২০২৪,  5:18 PM

news image

দুর্গাপূজার কারণে টানা পাঁচ দিন বন্ধ থাকার পর খুলেছে দেশের সবচেয়ে বড় স্থল বন্দর বেনাপোল। দীর্ঘ এ সময়ে ভারতের পেট্রাপোল বন্দরের সঙ্গে সব ধরনের আমদানি, রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও যাত্রী চলাচল স্বাভাবিক রাখতে খোলা ছিল বেনাপোল ও পেট্রাপোল ইমিগ্রেশন। ভিসা জটিলতার কারণে এ বছর পর্যাপ্ত পরিমাণে যাত্রী যাতায়াত করতে পারেনি।  বেনাপোল ইমিগ্রেশন সূত্রে জানা যায়,  ভিসা বন্ধ থাকায় গত বছরের তুলনায় এবার ৫/৬ গুণ যাত্রী কম যাতায়াত করেছেন।  বিগত সময়ে পূজোর ছুটি তিন থাকলেও এবার শুক্রবার ও শনিবার সরকারি ছুটির সঙ্গে বৃহস্পতিবার ঐচ্ছিক ছুটি যোগ হওয়ায় বেল লম্বা ছুটি ভোগ করেছেন কাস্টমস ও বন্দরের কর্মকর্তা কর্মচারীরা। তবে বাংলাদেশে চার দিন ছুটি কার্যকর থাকলেও ভারতে বন্ধের কারণে বুধবার থেকে বন্ধ হয়ে যায় পেট্রাপোল বন্দরের সব কাজ। বেনাপোল বন্দরের যুগ্ম কমিশনার হাফিজুল ইসলাম বলেন, পূজোর লম্বা ছুটি শেষে কাস্টমস ও বন্দরের কর্মকর্তা কর্মচারীরা অফিসে ফিরে এসেছেন। সকাল থেকেই পুরোদমে কাজ চলছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম