ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

৫২৫০০ মেট্রিক টন গম নিয়ে চট্টগ্রামে রুশ জাহাজ

#

নিজস্ব প্রতিবেদক

২৯ সেপ্টেম্বর, ২০২৫,  6:55 PM

news image

রাশিয়া থেকে আনা ৫২ হাজার ৫০০ মেট্রিক টন গমবাহী এমভি পার্থ (MV PERTH) জাহাজটি চট্টগ্রামের কুতুবদিয়ার বর্হিনোঙরে নোঙর করেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, চলতি বছরের ৭ জুলাই সম্পাদিত নগদ ক্রয় চুক্তি নম্বর ১৩.০১.০০০০.০৯৩.৪৬.০২৩.২৫-৬২৯ (প্যাকেজ-০১) এর আওতায় এ গম আমদানি করা হয়েছে।  জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষার কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। দ্রুত গম খালাসের জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, মোট ৫২ হাজার ৫শ মেট্রিক টনের মধ্যে ৩১ হাজার ৫ শ মেট্রিক টন চট্টগ্রামে এবং অবশিষ্ট ২১ হাজার মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম