ঢাকা ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাবির ব্যবসা শিক্ষা অনুষদে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, আহত ১ হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু তারেক রহমান জনগণের কাছে ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবে সমাদৃত : রিজভী দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির শঙ্কা শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানি না: নুরুল হক মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে: রাষ্ট্রপতি শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চাওয়ার আইনি সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ফ্যামিলি কার্ডে ঘুরছে ভাগ্যের চাকা, সংসারে বাড়ছে নারীর অবদান হঠাৎ লকডাউন হোয়াইট হাউস ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

৫০ হাজার মেট্রিক টন গম আমদানি করবে সরকার

#

নিজস্ব প্রতিবেদক

২৮ জুলাই, ২০২২,  5:45 PM

news image

এক লাখ ৩০ হাজার মেট্রিক টন সার আমদানি করবে সরকার। এতে ব্যয় হবে এক হাজার ১৯৮ কোটি ৬৮ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা। পাশাপাশি ২২৪ কোটি টাকায় ৫০ হাজার মেট্রিক টন গম কিনবে সরকার। এগুলোসহ ছয়টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে ‘সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’। এতে মোট ব্যয় হবে দুই হাজার ৩০৮ কোটি ৫২ লাখ টাকা। গতকাল বুধবার সচিবালয়ে ক্রয় কমিটির ভার্চুয়াল বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে অর্থমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. সাবিরুল ইসলাম সাংবাদিকদের জানান,

বৈঠকে ২০২২-২৩ অর্থবছরের জন্য খাদ্য অধিদপ্তর কর্তৃক সিঙ্গাপুরের ‘মেসার্স ইন্ট্রা বিজনেস পিটিই লিমিটেড’ থেকে ৫০ হাজার মেট্রিক টন গম আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ২২৩ কোটি ৭৭ লাখ ৯৫ হাজার টাকা। অতিরিক্ত সচিব জানান, বৈঠকে সরাসরি ক্রয়চুক্তির আওতায় বেলগ্রেডের ‘লিভিং স্টোন রিসোর্স’-এর কাছ থেকে এক লাখ মেট্রিক টন এমওপি সার আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। বেলগ্রেডের ওই প্রতিষ্ঠানের সঙ্গে বিএডিসির চুক্তির আওতায় এই সার আমদানি করা হবে। এতে মোট ব্যয় হবে এক হাজার ৩৯ কোটি ৫০ লাখ টাকা। তিনি জানান, কর্ণফুলী ফার্টিলাইজার কম্পানি বাংলাদেশের কাছ থেকে প্রথম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম