ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

৪৪তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত মাধবপুরে

#

৩১ মে, ২০২৫,  6:13 PM

news image

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আজ শুক্রবার বিকেলে মাধবপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাধবপুর  উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামালের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হামিদুর রহমান হামদুর সঞ্চালনায় দোয়া ও আলোচনা  সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ,যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী ফজলে ইমাম সুমন,সাংগঠনিক সম্পাদক সামসুল ইসলাম মামুন,সহ সভাপতি জাবেদ চেয়ারম্যান,যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবুল,সহ সাংগঠনিক সম্পাদক মির্জা ইকরাম,প্রচার সম্পাদক ফজলুর রহমান বুলেট, উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্লাহ,সি.যুগ্ম আহ্বায়ক কবির চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মোর্শেদ,যুগ্ম  আহ্বায়ক সাদেক মেম্বার, যুগ্ম আহ্বায়ক হোসাইন আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১ম যুগ্ম আহ্বায়ক আল আমিন ইসলাম, সদস্য সচিব ফরিদুর রহমান ফরিদ,যুগ্ম আহ্বায়ক মনির হোসেন,যুগ্ম আহ্বায়ক কাউছার মিয়া, সিয়াম আহমেদ, কৃষক দলের আহ্বায়ক সোহেল, সদস্য সচিব ইয়াকুব খান,শ্রমিকদলের সভাপতি মাসুদ খান,সদস্য সচিব লিটন।বহরা ইউনিয়ন সভাপতি রিপন,ধর্মঘর বিএনপির সাধারণ সম্পাদক আবেদ মিয়া। এছাড়া সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়,দোয়া শেষে উপস্থিত সবার মধ্যে খাবার বিতরণ করা হয়। তাছাড়া নেতা কর্মী সবাইকে ঐক্যবদ্ধ থাকারও পরামর্শ দেন সিনিয়র নেতৃবৃন্দ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম