ঢাকা ১৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

৪৩তম বিসিএস: লিখিত পরীক্ষার সংশোধিত সূচি প্রকাশ

#

নিজস্ব প্রতিবেদক

০৬ জুন, ২০২২,  9:23 PM

news image

৪৩তম বিসিএসের আবশ্যিক ও পদ সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ২৪ জুলাই শুরু হবে।  যা চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত।সোমবার (০৬ জুন) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল্লাহ আল মামুন সই করা অফিস আদেশ এ তথ্য জানানো হয়। এর আগে, এই পরীক্ষা ২৪ জুলাই শুরু হয়ে ৪ আগস্ট শেষ হওয়ার কথা ছিল। গত বছরের ২৯ অক্টোবর অনুষ্ঠিত হয় ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। আটটি বিভাগীয় শহরের ৩৬৯ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা হয়। পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন চার লাখ ৪২ হাজার ৮৩২ চাকরিপ্রার্থী, যা বিসিএসের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ আবেদনের রেকর্ড। প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন তিন লাখ ২১ হাজার ৬৫০ প্রার্থী। পরীক্ষার ফল প্রকাশ করা হয় গত ২০ জানুয়ারি। এতে লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হন ১৫ হাজার ২২৯ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম