ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

৪২ দিন বন্ধ থাকবে সব কোচিং সেন্টার

#

নিজস্ব প্রতিবেদক

১৯ অক্টোবর, ২০২২,  2:14 PM

news image

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে আগামী ৩ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর (৪২ দিন) সারা দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ নির্দেশনা দেন। শিক্ষামন্ত্রী বলেন, আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের গুজবমুক্ত ও নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু, সুন্দরভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আগামী ৩ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত (৪২ দিন) সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। আগামী ৬ নভেম্বর থেকে সারা দেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে,

যা শেষ হবে ১৩ ডিসেম্বর। ১৫ ডিসেম্বর ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ২২ ডিসেম্বর।  করোনা সংক্রমণ ও বন্যার কারণে সরকার প্রায় সাত মাস পর এ পরীক্ষা নিচ্ছে। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে ১ লাখ ৯৬ হাজার ২৮৩ জন। এ বছর আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষায় সারা দেশের ৯টি শিক্ষাবোর্ডের অধীনে ১২ লাখ ৩ হাজার ৪০৭ পরীক্ষার্থী অংশ নেবে। দেশের ২ হাজার ৬৪৯টি পরীক্ষা কেন্দ্রে ৯ হাজার ১৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেবে। পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী, এইচএসসিতে এবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা না নিয়ে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে নম্বর দেয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম