ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

৪০তম বিসিএসের ফল প্রকাশ

#

নিজস্ব প্রতিবেদক

৩০ মার্চ, ২০২২,  8:57 PM

news image

৪০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে সুপারিশ পেয়েছেন এক হাজার ৯৬৩ জন। বুধবার (৩০ মার্চ) দুপুরে পিএসসির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি দেয় পিএসসি। পরের বছর ৩ মে হয় প্রিলিমিনারি পরীক্ষা। এতে অংশ নেন তিন লাখ ২৭ হাজার পরীক্ষার্থী, যদিও আবেদন করেছিলেন চার লাখ ১২ হাজার ৫৩২ জন। ২০১৯ সালের ২৫ জুলাই প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হয়। এতে পাস করেন ২০ হাজার ২৭৭ জন। ২০২১ সালের ২৭ জানুয়ারি লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রিলিতে টেকা প্রায় অর্ধেক চাকরিপ্রত্যাশী বাদ পড়েন। মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হন ১০ হাজার ৯৬৪ জন। এ বিসিএসে মোট এক হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। তবে চূড়ান্ত ফলে এ সংখ্যা বেড়ে হলো এক হাজার ৯৬৩। ক্যাডার অনুসারে প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়ার কথা এ বিসিএসে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম