ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

৩ মাসের জন্য পরিবারের সদস্যদের সৌদি আরবে নিতে পারবেন প্রবাসীরা

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ আগস্ট, ২০২৩,  1:55 PM

news image

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা তিন মাসের জন্য পরিবারের সদস্যদের সৌদি আরবে নিতে পারবেন। বুধবার সচিবালয়ে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এ তথ্য জানান। সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ’র নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে এদিন বৈঠক করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। প্রতিমন্ত্রী জানান, সৌদি আরবে কর্মরত আমাদের যারা রয়েছেন, তারা এখন থেকে সর্বোচ্চ তিন মাসের জন্য তাদের পরিবারের এক বা একাধিক সদস্যকে সেদেশে নিয়ে যেতে পারবেন। পরিবারের মানুষজন সৌদি আরবে হজ ব্যবস্থাপনা আরও সহজ ও গতিশীল করতে সৌদি আরবের পক্ষ থেকে ‘নসুক’ নামে একটি অ্যাপ আগামীকাল ঢাকায় উদ্বোধন করবেন তৌফিক আল-রাবিয়াহ। অ্যাপটি ইউরোপ-আমেরিকায় আগেই চালু করা হয়েছে। এর মাধ্যমে এজেন্সিকেন্দ্রিক হজ ব্যবস্থাপনা থেকে প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার যুগে ঢুকবে বাংলাদেশ। ধীরে ধীরে কমে আসবে এজেন্সি-নির্ভরতা। আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশি হজযাত্রী, ওমরাহ যাত্রী এবং অন্য পর্যটকদের জন্য নসুক প্ল্যাটফর্ম চালু হবে। সৌদি আরবের পর্যটন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এশিয়া প্যাসিফিক অঞ্চলের মধ্যে বাংলাদেশ তাদের পঞ্চম বৃহত্তম বাজার। তাই বাংলাদেশকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে দেশটি। এবারই প্রথম সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী বাংলাদেশে আসছেন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম