ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

৩ দেশে করোনার নতুন ধরন শনাক্ত

#

১৯ আগস্ট, ২০২৩,  11:51 AM

news image

যুক্তরাষ্ট্রসহ ৩ দেশে করোনার নতুন একটি ধরন শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া ধরনটির নাম বিএ পয়েন্ট ২ পয়েন্ট ৮৬। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা সংস্থা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এক টুইটবার্তায় এ তথ্য জানায়। উচ্চ সংক্রমণশীল নতুন এই ধরনটি যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও ইসরায়েলে শনাক্ত হয়েছে। মার্কিন গবেষণা সংস্থা হিউস্টন মেথোডিস্টের ডায়াগনস্টিক মাইক্রোবায়োলজি বিভাগের পরিচালক ড. এস ওয়েসলি লং জানান, করোনার এক্সবিবি পয়েন্ট ১ পয়েন্ট ৫ ধরনটির ৩৬ বারের মিউটেশন শেষে উদ্ভব হয়েছে নতুন এই ভাইরাসটির। করোনার প্রথম দিকে যেসব ধরন আধিপত্যশীল ছিল, সেগুলোর সঙ্গে নতুন ভাইরাসটির সাদৃশ্য রয়েছে। এদিকে, করোনার নতুন ধরনটি আধিপত্য বিস্তারে সক্ষম কিনা—সেটি নিয়ে গবেষণা চলছে। যুক্তরাষ্ট্রের এক গবেষক বলছেন, প্রাথমিক গবেষণায় ভাইরাসটি মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং টিকা সুরক্ষাকে ফাঁকি দিতে সক্ষম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এক টুইটবার্তায় জানিয়েছে, করোনার নতুন ভাইরাসটিকে ‘ভ্যারিয়েন্ট আন্ডার মনিটরিং’র তালিকাভুক্ত করা হয়েছে। উল্লেখ্য, বর্তমানে বিশ্বজুড়ে করোনার এক্সবিবি পয়েন্ট ১ পয়েন্ট ৫ ধরনটি আধিপত্য করছে। বিশ্বের প্রায় সব রোগীই এই ধরনটিতে আক্রান্ত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম