ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

৩ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক

#

নিজস্ব প্রতিবেদক

০৩ নভেম্বর, ২০২৪,  4:59 PM

news image

ঘন কুয়াশার কারণে প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার চালু হয়েছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল। রবিবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহউদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। এদিন ভোর পৌনে ৫টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত এই রুটে ফেরি চলাচল বন্ধ ছিল। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় বাস ও ট্রাকসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। এতে চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রী ও চালকদের। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় সূত্র জানায়, কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে রবিবার ভোর থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে কুয়াশার ঘনত্ব কমে গেলে সকাল সাড়ে ৭টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। মো. সালাহউদ্দীন বলেন, রবিবার ভোর পৌনে ৫টা থেকে নৌপথ দেখা না গেলে নৌ দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব কমতে থাকলে সকাল সাড়ে ৭টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। এখন ১২টি ফেরি দিয়ে বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম