ঢাকা ১২ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
‘বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না’ সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাসে আগুন, নিহত ৬ মন্ত্রী-এমপিদের চাল-চলনে মার্জিত থাকতে প্রধানমন্ত্রীর নির্দেশ জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক সাতক্ষীরার নলতায় ৪৫০ অসহায় মানুষের মাঝে রোজার সামগ্রী বিতরণ বেতন-বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ রাজধানীতে পুরাতন দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু টস জিতল বাংলাদেশ, পাকিস্তানকে পাঠাল ব্যাটিংয়ে সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: সালাহউদ্দিন আহমদ সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি, প্রতিমার স্বর্ণালংকারসহ প্রায় ১৮ লাখ টাকার সম্পদ লুট

৩৯৫৭ চিকিৎসক নিয়োগে প্রজ্ঞাপন জারি

#

০৯ ফেব্রুয়ারি, ২০২২,  12:52 PM

news image

৪২তম বিসিএস (বিশেষ) এর মাধ্যমে তিন হাজার ৯৫৭ জনকে চিকিৎসক (সহকারী সার্জন) নিয়োগ দিতে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের নিয়োগ দিয়ে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। আগামী ২৮ ফেব্রুয়ারি তাদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে যোগ দিতে বলা হয়েছে। নিয়োগপ্রাপ্ত সহকারী সার্জনদের করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা সেবা দিতে হবে। করোনা আক্রান্ত রোগীর চিকিৎসাসেবা দেওয়ার সময় তার কর্মদক্ষতা সন্তোষজনক কিনা,

চাকরি স্থায়ীকরণের সময় তা বিবেচনা করা হবে। করোনা রোগীর চিকিৎসায় বিসিএসের মাধ্যমে চার হাজার চিকিৎসক নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সরকারি কর্ম কমিশন (পিএসসি)।   গত বছরের ৯ সেপ্টেম্বর ৪২তম বিসিএসের ফল প্রকাশ করেছে পিএসসি। এর মাধ্যমে চার হাজার চিকিৎসক নিয়োগের সুপারিশ করা হয়েছে। ফল প্রকাশের সময় বলা হয়, করোনা মহামারিতে চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে সহকারী সার্জন পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে। নিয়োগের ফলাফল পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম