ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন মহাখালীতে ককটেল বিস্ফোরণ, আটক ৩ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী

৩৩ তম দেশ হিসেবে পরমানু ক্লাবে বাংলাদেশ

#

১৫ অক্টোবর, ২০২৩,  11:36 AM

news image

বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড.আমিরুল আলম মিলন বলেন, পরমানু যুগে বাংলাদেশ। বিশ্বের পরমানু ক্লাবের ৩৩ তম দেশ এখন বাংলাদেশ। পদ্মা সেতু, কর্নফুলি ট্যানেল, মেট্রোরেল সহ বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন করেছে শেখ হাসিনা সরকার। শনিবার ( ১৪/১০/২৩) বিকালে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত বর্তমান সরকারের উন্নয়নমূলক সভায় তিনি একথা বলেন। তিনি আরো বলেন, বর্তমান সরকার বযস্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা সহ ৪১ রকমের ভাতা প্রনয়ন করেছে। এ সরকারের আমলে মোরেলগঞ্জ -শরনখোলায় ৪৩৫কোটি টাকার উন্নয়নমূলক কাজ হয়েছে। মোরেলগঞ্জ সরকরি এসএম কলেজ মাঠে ও উপজেলা আওয়ামীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উন্নয়ন সভায় বক্তৃতা করেন, উপজেলা সদর ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লা, খাউলিয়া ইউনিয়ন চেয়ারম্যান সাইদুর রহমান, বারইখালী ইউনিয়ন চেয়ারম্যান আউয়াল খান মহারাজ, পঞ্চকরন ইউনিয়ন চেয়ারম্যান রাজ্জাক মজুমদার, তেলিগাতী ইউনিয়ন চেয়ারম্যান মোর্শ্বেদা আকতার, পুটিখালী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক শেখ, শরনখোলা উপজেলা আওয়ামী লীগ সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক সাংবাদিক আসাদুজ্জামান মিলন, সাউথখালী ইউনিয়ন চেয়ারম্যান ইমরান হোসন রাজিব। সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ও এ্যাড. তাজিনুর রহমান পলাশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম