ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু গ্যাস সংকট কাটাতে ১৫০ কূপ খনন ও ৩ এলএনজি টার্মিনালের পরিকল্পনা গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা নেই সরকারের: তথ্যমন্ত্রী নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু সর্বোচ্চ অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প চাকরি ফিরে পেতে ঢাকায় বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান কর্মসূচি চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৩২ বছর আত্মগোপনে থাকা আসামি গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিনিধি

৩০ আগস্ট, ২০২৩,  7:55 PM

news image

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. লাভলুকে (৫৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তিনি দীর্ঘ ৩২ বছর ধরে আত্মগোপনে ছিলেন। বুধবার (৩০ আগস্ট) দুপুরে র‌্যাব-২-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার শিহাব করিম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব কর্মকর্তা বলেন, পূর্বশত্রুতা ও জমি নিয়ে বিরোধের জেরে ১৯৯১ সালের ২ ফেব্রুয়ারি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লাভলু ও তার সহযোগীরা চাঁদপুরের জহির পাটোয়ারী (২৮) নামে একজনকে অপহরণ করে। পরে তারা ওই ব্যক্তিকে একটি নির্জন বিলে নিয়ে কুপিয়ে ও গলায় গামছা পেঁচিয়ে হত্যা করেন। এরপর মরদেহ মাটিচাপা দিয়ে রাখে। তিনি বলেন, এ ঘটনার এক মাস পর স্থানীয় চাষি ওই জমিতে হালচাষ করতে গিয়ে মরদেহ দেখতে পান। তিনি হাজীগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। পরে মৃত জহিরের ছেলে গ্রেপ্তার লাভলুসহ তার সহযোগীদের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মামলা করেন। র‌্যাব কর্মকর্তা শিহাব করিম আরও বলেন, আলোচিত ওই হত্যা মামলায় দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত লাভলুসহ অন্য আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড দেন। সেই সঙ্গে আসামিরা পলাতক থাকায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরোয়ানা জারির পর থেকেই লাভলু দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম