ঢাকা ০৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএসসিসি'র আওতায় ডেঙ্গু মোকাবেলায় আগাম জরিপ, ২৭ টি ওয়ার্ড চরম ঝুঁকিতে মহিষ পালনে নিশ্চিত হবে সুস্বাস্থ্য রক্ষা পাবে পরিবেশ হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে একে একে ৫ জনের মৃত্যু বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান রামিসা হত্যা মামলার রায় রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের আর্জেন্টিনায় ১৪ বছরের কিশোরী হত্যা, রাজধানীতে বিক্ষোভ চলতি বছরেই দেশে শিশুদের মিড ডে মিলের ব্যবস্থা হবে: শিক্ষামন্ত্রী

৩০ জুলাই রংপুরে প্রধানমন্ত্রীর জনসভা

#

নিজস্ব প্রতিবেদক

১৪ জুলাই, ২০২৩,  9:04 AM

news image

আগামী নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি জনসভা শুরু করতে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী রোববার (৩০ জুলাই) রংপুর জিলা স্কুল মাঠে জেলা ও মহানগর শাখার আয়োজনে এই জনসভা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৩ জুলাই) রংপুর আওয়ামী লীগের নেতারা গণভবনে সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এই তারিখ জানান। আওয়ামী লীগের কোষাধ্যক্ষ, রংপুর-৫ আসনের সংসদ-সদস্য এইচএন আশিকুর রহমান, তার ছেলে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য মিডিয়া ব্যক্তিত্ব রাশেক রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। জানা গেছে, এদিন দুপুরে এইচএন আশিকুর রহমান এবং রাশেক রহমানের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশকিছু সময় কথা বলেন। এরপর রংপুরের অন্য নেতাদের সঙ্গে কথা বলেন তিনি। রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক একেএম ছায়াদত হোসেন বকুল, মহানগরের আহ্বায়ক দেলোয়ার হোসেন ও যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম সেখানে উপস্থিত ছিলেন। এ সময় রংপুরে সবাইকে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করতে বলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম