ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

২ দিনের মধ্যে ভারত থেকে পেঁয়াজ আসবে

#

নিজস্ব প্রতিবেদক

১০ মার্চ, ২০২৪,  6:21 PM

news image

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, ভারত থেকে দুই দিনের মধ্যে পেঁয়াজ বাংলাদেশে আসবে। রোববার (১০ মার্চ) রাশিয়ান ফেডারেশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান তিনি। বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ভারত থেকে পেঁয়াজ এলে দামও কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে নিত্যপণ্য মজুত আছে। কোনো ঘাটতি নেই। তিনি বলেন, চালের বাজারের অস্থিরতা কমেছে। তেলের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। আজ থেকে বাজার মনিটরিং শুরু হবে। কোনোভাবেই তেলের দাম বেশি নেওয়া যাবে না। তিনি আরও বলেন, কিছু অস্থায়ী কাঁচাবাজারে দাম নিয়ন্ত্রণ কিছুটা সমস্যা হয়ে যায়। ভবিষ্যতে সব নিত্যপণ্যের দাম নির্ধারণ করে দেওয়া হবে। রমজানে বাজার নিয়ন্ত্রণের বিষয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ইউএইতে (সংযুক্ত আরব আমিরাত) দেখলাম ১৮টি অত্যাবশ্যকীয় পণ্যের রাষ্ট্রীয় সার্কুলার দিয়ে দিয়েছে, এই পণ্যগুলোর দাম কেউ এ মাসে (রমজান) বাড়াতে পারবে না। আমরা এবার হয়তো পারিনি। ইনশাআল্লাহ, আমাদের সাপ্লাই চেইন ইম্প্রুভ করে পর্যাপ্ত পরিমাণে সরবরাহ ইম্প্রুভ করে আগামীতে কেবিনেটের অনুমোদন নিয়ে অত্যাবশ্যকীয় পণ্যের একটা কমপ্লিটলিস্ট তৈরি করবো। ওইভাবে এটার সাপ্লাই বাড়ানো এবং পণ্যের নির্ধারিত দাম আমরা যাতে ঠিক করতে পারি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম