ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
কলাপাড়ায় সবজি ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু কেরাণীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনে একজনের মৃত্যু, আহত ২ প্রাথমিকে সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের উদ্যোগ দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: কৃষিমন্ত্রী মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী ঘোষণা ‘ডাকাতের কবলে’ রফিকুল ইসলাম মাদানী হাম উপসর্গে আজও ৬ জনের মৃত্যু শ্যামনগরে ধানখেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্র সংস্কার না হলে নতুন শাসকও হাসিনা হয়ে উঠবেন: নাহিদ ইসলাম

২ ঘণ্টা পর টিকাটুলির ভবনের আগুন নিয়ন্ত্রণে

#

নিজস্ব প্রতিবেদক

০২ জুলাই, ২০২৫,  4:46 PM

news image

রাজধানীর টিকাটুলিতে মামুন প্লাজা নামে একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (২ জুলাই) ভোর ৫টার দিকে ভবনটিতে আগুন লেগেছিল। সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. শাহজাহান হোসেন আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ৭টার দিকে তাদের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে তারা ভোর ৫টার দিকে ওই গোডাউনে আগুন লাগার খবর পান। সঙ্গে সঙ্গে তারা তাদের ইউনিট পাঠান সেখানে। তাদের সাতটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহত নিয়ে কিছু জানা যায়নি বলে জানান তিনি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম