ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রায় অর্ধকোটি মানুষকে নিয়ে সরকারের বড় পরিকল্পনা বাঁধনের সঙ্গে যা হয়েছে তা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান এআইয়ের হাত ধরেই তৈরি হচ্ছে ১০ লাখ নতুন চাকরি সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার বিশ্বে পরোক্ষ ধূমপানে প্রায় ১৭ লাখ মানুষের মৃত্যু ‘শেখ হাসিনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই, তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে’ দুই শিশুর পেট থেকে ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা উদ্ধার ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী

নাটোরের যুবলীগ নেতা এহিয়া রাজধানীতে গ্রেফতার

#

নিজস্ব প্রতিবেদক

২৫ ফেব্রুয়ারি, ২০২৬,  5:13 PM

news image

কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নাটোর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. বাসিরুর রহমান খান এহিয়া চৌধুরীকে রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কানাইখালী এলাকার ছাত্রদল নেতা সুজন হত্যা মামলার অন্যতম প্রধান আসামি এহিয়া চৌধুরী। এছাড়া তার নামে হত্যাচেষ্টা, চাঁদাবাজি ও নাশকতার অভিযোগে অন্তত এক ডজন মামলা রয়েছে। অভিযোগ রয়েছে, গত ২০২৪ সালের ৫ আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের আগে নাটোরে ছাত্রলীগ ও যুবলীগের সশস্ত্র মহড়া এবং আন্দোলন দমনে কঠোর ভূমিকা রাখেন তিনি। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। এ ব্যাপারে জেলা বিএনপির কয়েকজন নেতাকর্মী দাবি করেছেন, এহিয়া চৌধুরী নাটোরে একজন চিহ্নিত সন্ত্রাসী ও অস্ত্রবাজ হিসেবে পরিচিত। তাদের অভিযোগ, তিনি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতেন এবং বিএনপির কর্মসূচিতে হামলায় নেতৃত্ব দিতেন। তার নামে গুলিবর্ষণ ও সহিংসতায় হতাহতের ঘটনাও রয়েছে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে দ্রুত আদালতে সোপর্দ করা হবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম