ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

২ ঘণ্টার সময় দিয়ে শাহবাগ ছাড়লেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা

#

নিজস্ব প্রতিবেদক

০৯ জানুয়ারি, ২০২৫,  10:46 PM

news image

পিলখানা বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুতদের বিষয়ে ব্যবস্থা নিতে ২ ঘণ্টা সময় বেঁধে দিয়ে শাহবাগ মোড়ের অবরোধ ছেড়েলেন আন্দোলনরত বিডিআর পরিবারের সদস্যরা। এতে পুনরায় যান চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে সময় বেঁধে দিয়ে শাহবাগের রাস্তা ছেড়ে আবারো শহিদ মিনারে ফিরে গিয়েছেন তারা। এ সময় তাদের পক্ষ থেকে বলা হয়, আগামী দুই ঘণ্টার মধ্যে সরকার পক্ষ থেকে আমাদের সমস্যা সমাধানে আশানুরূপ ঘোষণা না আসলে এবার কঠোর কর্মসূচি দেওয়া হবে। এর আগে দুপুর দেড়টার দিকে পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার ‘নিরপরাধ জওয়ানদের’ মুক্তি ও পুনঃ তদন্তসহ তিন দাবিতে কেন্দ্রীয় শহিদ মিনারে বিক্ষোভ চালিয়ে আসা স্বজনরা পদযাত্রা করে শাহবাগ ‘ব্লকেড’ করেন। তারা শাহবাগ ব্লকেড করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় আন্দোলনকারীরা রাস্তায় শুয়ে পড়েন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন যাত্রীরা। এর আগে কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থানের পর নিজেদের দাবি নিয়ে শাহবাগে আসেন তারা। অবস্থান কর্মসূচিতে তিন দফা দাবি জানানো হয়। দাবিগুলো হল–পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার সব বিডিআর সদস্যের মুক্তি, পিলখানা হত্যাকাণ্ডের মামলা বাতিল, চাকরিচ্যুতদের পুনর্বহাল ও পুনর্বাসন এবং পিলখানা হত্যা মামলায় পুনঃতদন্ত ও ন্যয়বিচার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম